MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • Google Pixel 10a: Pixel 9a-কেও টেক্কা দেবে এই নতুন মডেল! ক্যামেরা এবং ব্যাটারিতে কী কী বদল থাকছে?

Google Pixel 10a: Pixel 9a-কেও টেক্কা দেবে এই নতুন মডেল! ক্যামেরা এবং ব্যাটারিতে কী কী বদল থাকছে?

Google Pixel 10a: ভারতে লঞ্চ হল Google Pixel 10a, দাম ৪৯,৯৯৯ টাকা। আগের Pixel 9a মডেলের থেকে নতুন ফোনের ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারি চার্জিংয়ে কী কী বদল এল? রইল সব খুঁটিনাটি।

2 Min read
Author : Subhankar Das
Published : Feb 25 2026, 05:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ডিসপ্লে এবং ব্রাইটনেস (Display & Brightness)
Image Credit : Google

ডিসপ্লে এবং ব্রাইটনেস (Display & Brightness)

ভারতের স্মার্টফোন বাজারে গুগল তাদের নতুন মিড-রেঞ্জ ফোন 'Google Pixel 10a' লঞ্চ করেছে। গত বছরের জনপ্রিয় মডেল Pixel 9a-এর আপগ্রেড ভার্সন এটি। ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে প্রায় এক হলেও, নতুন Pixel 10a মডেলে হার্ডওয়্যার আর চার্জিং স্পিডে বেশ কিছু গুরুত্বপূর্ণ বদল এনেছে গুগল। দুটি ফোনেই প্রায় একই সাইজের 'Actual pOLED' ডিসপ্লে রয়েছে। মসৃণ ব্যবহারের জন্য দুটিতেই 120Hz রিফ্রেশ রেট এবং সুরক্ষার জন্য কর্নিং গোরিলা গ্লাস দেওয়া হয়েছে। তবে ব্রাইটনেসের দিক থেকে Pixel 10a এগিয়ে। পুরনো Pixel 9a-তে যেখানে সর্বোচ্চ ২৭০০ নিটস ব্রাইটনেস ছিল, নতুন Pixel 10a-তে তা বাড়িয়ে ৩০০০ নিটস করা হয়েছে। ফলে, চড়া রোদেও স্ক্রিন দেখতে কোনও অসুবিধা হবে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
প্রসেসর এবং সফটওয়্যার (Performance & Software)
Image Credit : Google

প্রসেসর এবং সফটওয়্যার (Performance & Software)

পারফরম্যান্সের দিক থেকে দুটি ফোনের মধ্যে তেমন কোনও বড় পার্থক্য নেই। Pixel 10a এবং 9a, দুটি মডেলেই গুগল তাদের শক্তিশালী 'Tensor G4' চিপসেট ব্যবহার করেছে। সুরক্ষার জন্য দুটি ফোনেই রয়েছে 'Titan M2' সিকিউরিটি চিপ। র‍্যাম ও স্টোরেজের বিকল্পও (8GB RAM + 256GB স্টোরেজ) দুটি মডেলে একই রাখা হয়েছে। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে দুটি ফোনই লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ (Android 16) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে চলে।

Related Articles

Related image1
৪০,০০০ টাকার নিচে সেরা গেমিং স্মার্টফোন, দেখে নিন ফিচার্স
Related image2
Affordable Smartphones: সস্তায় স্মার্টফোন খুঁজছেন? মাত্র ১০,০০০ টাকার মধ্যেই দারুণ সব ফিচার
35
ক্যামেরা আপডেট (Camera Comparison)
Image Credit : Google

ক্যামেরা আপডেট (Camera Comparison)

গুগল পিক্সেল মানেই তার দুর্দান্ত ক্যামেরা। দুটি মডেলেই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। দুটি ফোনেই 48MP প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তবে সেকেন্ডারি ক্যামেরায় সামান্য বদল এনেছে গুগল। Pixel 9a-তে 12MP ক্যামেরা থাকলেও, নতুন Pixel 10a-তে 13MP সেকেন্ডারি ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে, সেলফি ও ভিডিও কলের জন্যেও ফ্রন্ট ক্যামেরা ১২এমপি থেকে বাড়িয়ে ১৩এমপি করা হয়েছে।

45
ব্যাটারি এবং ফাস্ট চার্জিং (Battery & Charging)
Image Credit : Google

ব্যাটারি এবং ফাস্ট চার্জিং (Battery & Charging)

দুটি স্মার্টফোনেই 5,100mAh ক্ষমতার ব্যাটারি রয়েছে। ব্যাটারির ক্ষমতা এক হলেও, চার্জিং স্পিডে Pixel 10a অনেকটা এগিয়ে। পুরনো Pixel 9a মডেলে যেখানে মাত্র 23W চার্জিং সাপোর্ট ছিল, সেখানে নতুন Pixel 10a মডেলে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে। এর ফলে ফোন অনেক তাড়াতাড়ি চার্জ করা যাবে।

55
দাম এবং চূড়ান্ত সিদ্ধান্ত (Price in India & Conclusion)
Image Credit : Google

দাম এবং চূড়ান্ত সিদ্ধান্ত (Price in India & Conclusion)

ভারতে গুগল পিক্সেল 10a লঞ্চ হয়েছে ৪৯,৯৯৯ টাকায়। মজার বিষয় হল, পুরনো Pixel 9a মডেলটিও ঠিক একই দামে লঞ্চ হয়েছিল। যেহেতু দুটি ফোনের দাম এক, তাই সামান্য বেশি ব্রাইটনেস, উন্নত ক্যামেরা লেন্স এবং দ্রুত 30W চার্জিং যুক্ত নতুন Google Pixel 10a কেনাই বুদ্ধিমানের কাজ হবে। পুরনো মডেলের তুলনায় এই নতুন ফোনটি আপনার জন্য অবশ্যই একটি ভালো আপগ্রেড হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vivo V80 Lite: ১০,০০০mAh ব্যাটারির সঙ্গে আসছে ভিভোর নতুন ফোন, কী কী থাকছে বিশেষ?
Recommended image2
ফোন হারিয়ে গেছে? এক মিনিট দেরি করলেই ব্যাঙ্ক ফাঁকা! চুরি যাওয়া ফোন থেকে সব তথ্য মুছুন এই ৩টে গোপন উপায়ে
Recommended image3
Cyber Crime: সাইবার প্রতারণায় টাকা খুইয়েছেন? ঘরে বসেই ফেরতের সুযোগ, MRM পোর্টালে এভাবেই করুন আবেদন
Recommended image4
Free Recharge: প্রধানমন্ত্রীর নামে ফ্রি রিচার্জ বার্তা? তিন মাসের বিনামূল্যে মোবাইল রিচার্জ দেওয়ার সত্যতা জানুন
Recommended image5
iPhone 18 Pro: লঞ্চের আগেই জেনে নিন, প্রো এবং প্রো ম্যাক্সের মধ্যে কোনটি আপনার জন্য সেরা?
Related Stories
Recommended image1
৪০,০০০ টাকার নিচে সেরা গেমিং স্মার্টফোন, দেখে নিন ফিচার্স
Recommended image2
Affordable Smartphones: সস্তায় স্মার্টফোন খুঁজছেন? মাত্র ১০,০০০ টাকার মধ্যেই দারুণ সব ফিচার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved