২০ বছর ধরে Gmail ইউজাররা যে সুবিধার জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে সেটাই আনল Google। এবার থেকে Gmail আইডির @gmail.com এর আগের নামটা পাল্টানো যাবে। বিয়ের পর পদবি বদল, বানান ভুল বা প্রফেশনাল কারণে বছরে একবার এই সুযোগ মিলবে।

Google ২০ বছরের জেদ ছাড়ল। এতদিন যা ছিল অসম্ভব, এবার সেটাই হবে। আপনার Gmail আইডির @gmail.com এর আগের অংশটা আপনি নিজেই পাল্টাতে পারবেন।

কেন Google এতদিন রাজি হয়নি? Google-এর ভয় ছিল জালিয়াতি। কেউ যদি elonmusk নামের ফাঁকা আইডি নিয়ে পরে নাম পাল্টে elonmusk.official করে দেয়, তাহলে তো কেলেঙ্কারি। স্প্যাম আর ফিশিং আটকাতেই ২০০৪ থেকে ইউজারনেম লক করে রেখেছিল। Display Name পাল্টানো গেলেও আসল username@gmail.com বদলানো যেত না। একবার যা বানিয়েছেন, তাই নিয়েই কাটাতে হতো।

এখন কেন মত বদল? Google বুঝেছে, সময় পাল্টেছে। বিয়ের পর মেয়েদের পদবি বদলায়। অনেকে টিনেজের ভুল শুধরাতে চায়। আবার কেউ স্টার্টআপ খুলে প্রফেশনাল মেইল চায়। লাখ লাখ ইউজারের রিকোয়েস্ট আর AI দিয়ে ফ্রড ধরার ক্ষমতা বাড়তেই Google নিষেধাজ্ঞা তুলে নিল।

নাম পাল্টানোর ৫টি নিয়ম:

১. বছরে একবারই চান্স: ইচ্ছেমতো বারবার নাম পাল্টাতে পারবেন না। একবার চেঞ্জ করলে পরের ৩৬৫ দিন অপেক্ষা করতে হবে। তাই ভেবেচিন্তে নাম দিন।

২. ৩০ দিনের সেফটি নেট: নাম পাল্টানোর পর আপনার পুরনো আইডিটা ৩০ দিন কেউ নিতে পারবে না। এই ৩০ দিন পুরনো আইডিতে আসা সব মেইল অটোমেটিক নতুন আইডিতে চলে আসবে। ব্যাঙ্ক, অফিসে আপডেট করার সময় পাবেন।

৩. সব নাম আপনার জন্য না: google, admin, support বা সেলিব্রিটির নাম নিতে পারবেন না। গালাগালি বা বিতর্কিত শব্দ ব্লক থাকবে। আগে থেকে কেউ নিয়ে থাকলে সেই নামও পাবেন না।

৪. এক ক্লিকে সব আপডেট: myaccount.google.com এ গিয়ে Username এর পাশে Edit চাপুন। নতুন নাম দিন, OTP দিয়ে ভেরিফাই করুন। ব্যস। আপনার Drive, Photos, YouTube, Meet সব জায়গায় নতুন মেইল আইডি শো করবে।

৫. পুরনো আইডি বাতিল: ৩০ দিন পর পুরনো pagludeewana@gmail.com চিরতরে বন্ধ হয়ে যাবে। তাই ওই ৩০ দিনের মধ্যেই সব জায়গায় নতুন আইডি আপডেট করে দিন।

কার সবচেয়ে বেশি লাভ? বিয়ের পর পদবি পাল্টানো মেয়েরা এবার moumita.sen@gmail.com থেকে moumita.das@gmail.com করতে পারবেন। ফ্রেশাররা gamerop123 থেকে rahul.sharma.cv@gmail.com বানিয়ে নিতে পারবেন। যাদের নামের বানান ভুল, তারাও শুধরে নিতে পারবেন।

কবে পাবেন এই ফিচার? আমেরিকায় অক্টোবর ২০২৬ থেকে চালু হয়েছে। ভারতে ডিসেম্বর ২০২৬ এর মধ্যে সব ফোনে আপডেট চলে আসবে। Google অ্যাকাউন্ট সেটিংসে চোখ রাখুন।

২০ বছরের লজ্জা, অপমান এবার শেষ। ক্রিঞ্জ Gmail আইডি পাল্টে এবার প্রফেশনাল হন।