MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • WhatsApp-এ কি কেউ আপনাকে ব্লক করে দিয়েছে? জেনে নিন তা বুঝবেন কীভাবে

WhatsApp-এ কি কেউ আপনাকে ব্লক করে দিয়েছে? জেনে নিন তা বুঝবেন কীভাবে

মেটা-র ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম WhatsApp বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। বর্তমানে অন্যের সঙ্গে যোগাযোগের সেরা মাধ্যম হয়ে উঠেছে WhatsApp। তবে অনেক সময় দেখা যায় WhatsApp-এ নির্দিষ্ট কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

2 Min read
Author : Parna Sengupta
Published : Nov 09 2023, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : google

যদি কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বারবার মেসেজ করেও, তা পাঠাতে না পারেন, তবে সন্দেহ জাগে যে আমাদের WhatsApp-এ ব্লক করা হয়েছে। ব্যাপারটা সত্যি কি না, কেউ WhatsApp-এ ব্লক করেছে কি না তা জানার কয়েকটি উপায় আছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
Image Credit : Freepik

যখন কেউ অন্যকে WhatsApp-এ ব্লক করেন, তখন তাঁকে লাস্ট সিন অপশনে দেখা যাবে না এবং অনলাইন স্ট্যাটাসও দেখতে পাওয়া যাবে না। কারণ WhatsApp-এর তরফে সেই তথ্য হাইড করা হবে ওই ইউজারের গোপনীয়তা রক্ষা করার জন্য। সুতরাং এমন দেখতে পেলেই বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।

35
Image Credit : google

যদি কেউ WhatsApp-এ ব্লক করেন, তাহলে তাঁর প্রোফাইল ফটো আপডেট আর দেখা যাবে না। এটিও WhatsApp ইউজারদের গোপনীয়তা রক্ষা করার লক্ষ্যে করে থাকে। সুতরাং এমন হলে বুঝে নিতে হবে ওই নির্দিষ্ট ইউজার WhatsApp-এ ব্লক করেছেন।

45
Image Credit : our own

কোনও WhatsApp ইউজার যখন কাউকে ব্লক করেন, তখন আর তাঁকে WhatsApp-এ মেসেজ সেন্ড করা যাবে না। তখন সেই ইউজারকে WhatsApp-এ মেসেজ সেন্ড করলেও, সেই মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া যাবে। সাধারণত WhatsApp মেসেজের পাশে দুটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বোঝা যায় যে সেই মেসেজ নির্দিষ্ট ইউজারের কাছে পৌঁছে গিয়েছে।

55
Image Credit : our own

সেই টিক চিহ্ন নীল হলে বোঝা যায় যে ইউজার সেই মেসেজ সিন করেছেন। সুতরাং WhatsApp মেসেজের পাশে মাত্র একটি টিক চিহ্ন দেখতে পাওয়া গেলে বুঝে নিতে হবে যে, WhatsApp-এর তরফে সেই মেসেজ সেন্ড করা হয়নি, কারণ ওই নির্দিষ্ট ইউজার প্রেরককে ব্লক করেছেন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samsung Smartwatch: টাইটানিয়াম বডি এবং 10 ATM ওয়াটার রেসিস্ট্যান্স! ২০২৬-এ ভারতের বাজার কাঁপাবে স্যামসাংয়ের এই ৫টি স্মার্টওয়াচ
Recommended image2
Technology News: স্মার্ট হলেও AI-কে অন্ধ ভরসা নয়! ক্ষমতা দিলেই বিপদ, কেন 'ইমার্জেন্সি ব্রেক' বসাতে বলছেন সত্য নাদেলা?
Recommended image3
ফোন স্লো হলেই রিস্টার্ট দিতে হয় ? অজান্তে বড় ক্ষতি করছেন! জানুন কখন করবেন আর কখন নয়
Recommended image4
Xiaomi 18 Pro: ভারতে আসছে শাওমি ১৮ প্রো, তাক লাগানো ফিচারগুলো জেনে নিন
Recommended image5
OPPO Find X10 Series: বিশ্বের প্রথম ট্রিপল 200MP ক্যামেরা এবং 8000mAh ব্যাটারি! ২১ অক্টোবর আসছে অপোর নতুন ফোন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved