JioHotstar: জিওহটস্টার এখন বেছে বেছে কিছু Jio ইউজারকে মাত্র ১ টাকায় ১ মাসের Premium দিচ্ছে। এতে থাকছে Ad-free, 4K, 2 ডিভাইসে স্ট্রিমিং। অফার সবার জন্য না। আপনার অ্যাকাউন্ট এলিজিবল কিনা আর স্টেপ বাই স্টেপ কীভাবে নেবেন, সব জানুন।
JioHotstar Offers: OTT প্ল্যাটফর্মের দাম দিন দিন বাড়ছে। ঠিক সেই সময় JioHotstar দিয়ে দিল বড় চমক। এখন আপনি মাত্র ১ টাকায় পেয়ে যেতে পারেন ১ মাসের Premium সাবস্ক্রিপশন। ভাবছেন ফাঁদ নাকি? না ভাই, এটা সত্যিই হচ্ছে। তবে এটা সবার জন্য না। JioHotstar চুপচাপ কিছু নির্দিষ্ট ইউজারকে এই লিমিটেড টাইম অফার দিচ্ছে।
কে পাবে এই ১ টাকার Premium অফার?
JioHotstar এখনও অফিসিয়ালি কিছু জানায়নি। টেক রিপোর্ট বলছে এটা একটা টেস্ট রোলআউট। তাই আপনার অ্যাকাউন্টে শো করলেই আপনি ভাগ্যবান।
এলিজিবল হওয়ার জন্য দুটো জিনিস মাস্ট:
১. Jio নম্বর লাগবেই: অ্যাপে Jio মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। অন্য অপারেটরের নম্বরে এই অফার আসছে না। 2. নতুন বা ইনঅ্যাক্টিভ ইউজার: যে Jio নম্বরে আগে থেকে কোনও JioHotstar পেইড সাবস্ক্রিপশন অ্যাক্টিভ নেই, শুধু সেই অ্যাকাউন্টেই অফারটা দেখাবে। পুরনো সাবস্ক্রাইবাররা আপাতত পাচ্ছেন না। একটা কথা মাথায় রাখুন, এই অফার একটা অ্যাকাউন্টে একবারই ক্লেম করা যাবে আর এটা ৩০ দিনের জন্য ভ্যালিড থাকবে।
১ টাকায় আপনি কী কী পাচ্ছেন?
এটা কোনও ট্রায়াল না। পুরো Premium প্ল্যানই পাচ্ছেন ১ মাসের জন্য।
- Ad-free দেখা: সিনেমা, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস - কোনো বিজ্ঞাপন নেই। - 2টি ডিভাইস: একই সময়ে ফোন, ট্যাব, ল্যাপটপ বা স্মার্ট TV - যে কোনো ২টো ডিভাইসে দেখতে পারবেন। - 4K + Dolby: আপনার ডিভাইস সাপোর্ট করলে 4K রেজোলিউশন, Dolby Vision আর Dolby Atmos-এর মজাও নিতে পারবেন। - সব কনটেন্ট অ্যাক্সেস: IPL, ফুটবল, হলিউড-বলিউড সব প্রিমিয়াম কনটেন্ট আনলক।
স্টেপ বাই স্টেপ কীভাবে ক্লেম করবেন?
খুব সোজা। ২ মিনিট লাগবে।
Step 1: JioHotstar অ্যাপটা আপডেট করে খুলুন।
Step 2: আপনার Jio নম্বর দিয়ে OTP দিয়ে লগইন করুন।
Step 3: নিচে ডানদিকে My Space বা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
Step 4: Subscriptions অপশনে যান। এখানে যদি Rs 1 Premium - 30 Days প্ল্যান দেখায়, তাহলেই আপনি এলিজিবল।
Step 5: প্ল্যানটা সিলেক্ট করে UPI, ডেবিট কার্ড বা ওয়ালেট দিয়ে ১ টাকা পে করুন। পেমেন্ট সাকসেস হলেই Premium অ্যাক্টিভ।
ট্রিক: কিছু ইউজার বলছেন, অ্যাপে না দেখালে Chrome-এ Incognito Mode খুলে JioHotstar ওয়েবসাইটে গিয়ে Jio নম্বর দিয়ে লগইন করলে অফারটা শো করছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ: Auto-Renewal বন্ধ করবেন কীভাবে? এখানেই অনেকেই ঠকে যায়। ১ টাকায় নেওয়ার পর ৩০ দিন শেষ হলেই অটো আপনার কাছ থেকে রেগুলার Premium-এর ফুল টাকা কেটে নেবে। তাই পেমেন্ট করার পরেই My Space > Settings > Subscription > Auto Renewal গিয়ে এটা Off করে দিন। তাহলে ৩০ দিন পর আর কোনও টাকা কাটবে না। এটা Jio-এর নতুন ইউজার ধরার স্ট্র্যাটেজি। ১ টাকায় Premium-এর স্বাদ দিয়ে পরে রেগুলার সাবস্ক্রিপশনে আনার প্ল্যান। তাই অফার দেখলে দেরি না করে নিয়ে নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


