MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • Motorola Edge 70 Fusion: ডিসপ্লে থেকে ব্যাটারি, ক্যামেরা থেকে মেমোরি! সবেতেই সেরা মোটোরোলা এজ ৭০ ফিউসন?

Motorola Edge 70 Fusion: ডিসপ্লে থেকে ব্যাটারি, ক্যামেরা থেকে মেমোরি! সবেতেই সেরা মোটোরোলা এজ ৭০ ফিউসন?

Motorola Edge 70 Fusion: 7000mAh ব্যাটারি, 144Hz AMOLED ডিসপ্লে এবং 50MP Sony ক্যামেরা-সহ ভারতে লঞ্চ হল Motorola Edge 70 Fusion। জানুন এই ফোনের দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন।

2 Min read
Author : Subhankar Das
Published : Mar 07 2026, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Motorola Edge 70 Fusion
Image Credit : Motorola

Motorola Edge 70 Fusion

ভারতের স্মার্টফোন বাজারে Motorola একের পর এক আকর্ষণীয় ফোন নিয়ে আসছে। এবার সংস্থাটি তাদের নতুন 'Motorola Edge 70 Fusion' স্মার্টফোনটিকে বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল। মিড-রেঞ্জ সেগমেন্টে গ্রাহকদের মন জয় করতে এই ফোনে রয়েছে একাধিক দুর্দান্ত ফিচার। বিশেষ করে, এটিতে রয়েছে একটি চমৎকার ক্যামেরা, 7,000mAh-এর বিশাল ব্যাটারি এবং 144Hz-এর মসৃণ ডিসপ্লে, যা প্রিমিয়াম ফোনের অভিজ্ঞতা দেবে। 

24
শক্তিশালী ডিসপ্লে এবং প্রসেসর
Image Credit : Motorola

শক্তিশালী ডিসপ্লে এবং প্রসেসর

নতুন Motorola Edge 70 Fusion ফোনে রয়েছে 6.78 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে। এটি 144Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 5,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে, গেমিং বা ভিডিও দেখার অভিজ্ঞতা হবে দারুণ। ডিসপ্লের সুরক্ষার জন্য এতে Corning Gorilla Glass 7i ব্যবহার করা হয়েছে। পারফরম্যান্সের জন্য, এই ফোনে রয়েছে শক্তিশালী 'Qualcomm Snapdragon 7s Gen 4' চিপসেট। ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পাওয়া যাবে। এটি Android 16-এর উপর ভিত্তি করে তৈরি 'Hello UI'-তে চলে। Motorola জানিয়েছে, এই ফোনে ৩ বছরের OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে।

Related Articles

Related image1
Oppo Smartphone: ২০০এমপি ক্যামেরা এবং ৭০০০এমএএইচ ব্যাটারি, ভারতে লঞ্চ হল অপো রেনো ১৫ সিরিজ
Related image2
Vivo V70 Smartphone: স্লিম ডিজাইন এবং 6500mAh ব্যাটারি! ভারতে চলে এল ভিভোর নতুন ফোন, ফিচার কী কী থাকছে?
34
50-মেগাপিক্সেল Sony LYT-710 প্রাইমারি সেন্সর
Image Credit : Asianet News

50-মেগাপিক্সেল Sony LYT-710 প্রাইমারি সেন্সর

ক্যামেরার ক্ষেত্রে, এই ফোনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS (Optical Image Stabilisation) সাপোর্ট-সহ একটি 50-মেগাপিক্সেল Sony LYT-710 প্রাইমারি সেন্সর এবং একটি 13-মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 32-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা দিয়ে 4K রেজোলিউশনে ভিডিও রেকর্ড করা সম্ভব। এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল এর 7,000mAh-এর বিশাল ব্যাটারি। দ্রুত চার্জ করার জন্য এতে 68W TurboPower ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও, ফোনটি IP68 এবং IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং এবং মিলিটারি-গ্রেড (MIL-STD-810H) স্থায়িত্বের সার্টিফিকেট পেয়েছে।

44
দাম কত?
Image Credit : Social Media

দাম কত?

Motorola Edge 70 Fusion ফোনটি Pantone Blue Surf, Pantone Country Air এবং Pantone Silhouette—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। এর 8GB RAM + 128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ২৬,৯৯৯ টাকা, 8GB + 256GB মডেলের দাম ২৯,৯৯৯ টাকা এবং টপ-এন্ড 12GB + 256GB মডেলের দাম ৩২,৯৯৯ টাকা। HDFC এবং Axis Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে ২,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলে ২,০০০ টাকা বোনাস মিলবে। ফলে, বেস ভ্যারিয়েন্টের দাম কমে দাঁড়াবে ২৪,৯৯৯ টাকা। ফোনটির বিক্রি শুরু হবে ১২ মার্চ দুপুর ১২টা থেকে। এটি Flipkart, মোটোরোলার ওয়েবসাইট এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone 16: অবিশ্বাস্য দামে আইফোন ১৬! কোথায় এবং কীভাবে কিনবেন?
Recommended image2
Realme C83 5G: অবিশ্বাস্য ব্যাটারি ব্যাকআপ! সস্তায় দুর্দান্ত ফিচার নিয়ে এল রিয়েলমির নতুন ফোন?
Recommended image3
ফেসবুক বা ম্যাসেঞ্জারে 'থাম্বস ডাউন' ইমোজি ব্যবহার করছেন কিন্তু হয়ে যান একটু সাবধান!
Recommended image4
Fuel Saving Tips: পেট্রল-ডিজেলের দাম বাড়লেও চিন্তা নেই, টাকা বাঁচানোর ৭টি সুপার ট্রিকস
Recommended image5
Keypad Phones: ১০০০ টাকার কমেও মিলবে UPI ফোন! স্মার্টফোন ছাড়াই হবে লেনদেন, দেখুন সেরা ৪টি মডেল
Related Stories
Recommended image1
Oppo Smartphone: ২০০এমপি ক্যামেরা এবং ৭০০০এমএএইচ ব্যাটারি, ভারতে লঞ্চ হল অপো রেনো ১৫ সিরিজ
Recommended image2
Vivo V70 Smartphone: স্লিম ডিজাইন এবং 6500mAh ব্যাটারি! ভারতে চলে এল ভিভোর নতুন ফোন, ফিচার কী কী থাকছে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved