OnePlus তাদের নতুন বাজেট স্মার্টফোন OnePlus N6x লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে 7,000mAh-এর শক্তিশালী ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.8-ইঞ্চির ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি 6360 প্রসেসর। ফোনটির প্রারম্ভিক দাম ১৮,৯৯৯ টাকা।

OnePlus তাদের নতুন স্মার্টফোন OnePlus N6x প্রকাশ্যে আনল। কম দামে দুর্দান্ত সব ফিচার নিয়ে বাজারে আসছে এই ফোন। এতে রয়েছে একটি 6.8-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 900 নিটস সর্বোচ্চ ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও আই প্রোটেকশন মোড, ডার্ক মোড এবং স্ক্রিন কালার টেম্পারেচার অ্যাডজাস্ট করার মতো ফিচারও রয়েছে। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6360 অ্যাপেক্স অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে।

স্মার্টফোনের স্টোরেজ: এই ফোনে 4GB RAM-এর সঙ্গে সর্বোচ্চ 128GB পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে। গেমিং বা দীর্ঘক্ষণ ব্যবহারের সময় ফোন যাতে গরম না হয়ে যায়, তার জন্য কোম্পানি একটি বড় ভেপার চেম্বার কুলিং সিস্টেম দিয়েছে।

ক্যামেরা এবং ভিডিও রেকর্ডিং

OnePlus N6x-এর পিছনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি মূল ক্যামেরা, যেখানে অটো ফোকাস এবং 10x ডিজিটাল জুমের মতো ফিচার রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য সামনে একটি 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোন দিয়ে 1080p রেজোলিউশনে 30fps-এ ভিডিও রেকর্ডিং করা যাবে।

এই স্মার্টফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর 7,000mAh ক্ষমতার শক্তিশালী ব্যাটারি। এটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। শুধু তাই নয়, এতে 5W রিভার্স ওয়্যারড চার্জিংয়ের সুবিধাও রয়েছে। অর্থাৎ, এই স্মার্টফোন থেকে অন্য ডিভাইসও চার্জ করা যাবে।

দুটি রঙে পাওয়া যাবে

OnePlus N6x ফোনটি ডুয়াল সিম সাপোর্ট করে। এতে Android 16-এর উপর ভিত্তি করে তৈরি OxygenOS 16 আগে থেকেই ইনস্টল করা আছে। ফোনটি MIL-STD-810H ডিউরেবিলিটি সার্টিফিকেশনও পেয়েছে, অর্থাৎ এটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ মজবুত। ফোনটি বারগান্ডি রেড এবং আইস ব্লু - এই দুটি রঙে পাওয়া যাবে। এর ওজন ২১৪ গ্রাম। বিশাল ব্যাটারির সঙ্গে দীর্ঘক্ষণ ব্যবহারের কথা মাথায় রেখেই এই বাজেট স্মার্টফোনটি তৈরি করা হয়েছে।

দাম কত? ছাড় আছে?

OnePlus N6x দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। 4 GB RAM ও 64 GB স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। অন্যদিকে, 4 GB RAM ও 128 GB স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা। নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ড দিয়ে কিনলে ১,৫০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। এছাড়াও ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই-এর সুবিধাও রয়েছে। ফোনটি ৪ আগস্ট দুপুর ১২টা থেকে অ্যামাজন এবং ওয়ানপ্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি শুরু হবে।