- Home
- Technology
- Oppo F35 Pro ColorOS 17: ৮০০০mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং নিয়ে অপো F35 প্রো-এর ফাটাফাটি আপগ্রেড
Oppo F35 Pro ColorOS 17: ৮০০০mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং নিয়ে অপো F35 প্রো-এর ফাটাফাটি আপগ্রেড
Oppo F35 Pro ColorOS 17: অপো F35 প্রো স্মার্টফোনে এসে গেল অ্যান্ড্রয়েড ১৭ ভিত্তিক ColorOS 17 আপডেট। নতুন এআই ফিচার, ল্যামিনার ফ্লো ইঞ্জিন আর ৮,০০০mAh ব্যাটারি সহ এই ফোনের খুঁটিনাটি জেনে নিন এখানে।

কালার ওএস ১৭-এর নতুন চমক
গত অক্টোবরেই ভারতে মিডিয়াটেক ডাইমেনসিটি (MediaTek Dimensity) চিপসেট আর ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা নিয়ে অপো F35 এবং F35 প্রো লঞ্চ করেছিল কোম্পানি। এবার অপো F35 সিরিজের ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ১৭ (Android 17) ভিত্তিক নতুন 'ColorOS 17' সফটওয়্যার আপডেট দেওয়া শুরু হয়েছে বলে অফিশিয়ালি জানিয়েছে অপো। এই আপডেটে নতুন সিস্টেম অ্যানিমেশন, আরও ভালো স্পিড আর নতুন এআই (AI) ফিচার পাওয়া যাবে। অ্যাপ চলার সময় স্টেবিলিটি বাড়াতে এতে 'ল্যামিনার ফ্লো ইঞ্জিন' (Laminar Flow Engine) আনা হয়েছে।

নতুন ফিচার ও সুপারফাস্ট স্পিড
ল্যামিনার ফ্লো ইঞ্জিন (Laminar Flow Engine) - অপোর দাবি, এই নতুন প্রযুক্তির ফলে, অ্যাপ খোলার স্টেবিলিটি (App launch stability) ৫৫% পর্যন্ত বাড়বে। ColorOS 16-এর তুলনায় গ্যালারির ছবি (Gallery thumbnails) প্রথমবার খোলার সময় ৫০ শতাংশ বেশি স্পিড পাওয়া যাবে। কালারওএস স্মুথনেস বুস্ট (ColorOS Smoothness Boost) - F সিরিজের ফোনগুলোর জন্য এই স্পেশাল ফিচারটি মাল্টিটাস্কিং, ব্রাউজিং বা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় ফোনের স্পিড একদম ঠিক রাখে।
নতুন এআই সিকিউরিটি ফিচার
এআই কল গার্ড - অডিও বা ভিডিও কলের সময় ফেক এআই ভয়েস (Synthetic voices) বা মুখ বদলানো (AI-manipulated faces) জালিয়াতি ধরবে এই প্রযুক্তি। ইউজারদের আগেভাগেই সতর্ক করে দেবে। প্রাইভেসি প্রোটেকশন - ইউজারদের ডেটা সুরক্ষিত রাখতে এতে 'প্রাইভেট কম্পিউটিং ক্লাউড' সুবিধাও যোগ করা হয়েছে।
স্পেসিফিকেশন এবং দাম
দাম - ভারতে ওপ্পো F35 প্রো 5G ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ বেস মডেলের দাম ৪৫,৯৯৯ টাকা।
ডিসপ্লে (Display) - এতে রয়েছে ৬.৭৮-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট।
সেফটি সার্টিফিকেশন - ধুলো আর জল থেকে বাঁচাতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং পেয়েছে এই ফোন।
প্রসেসর - মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ ম্যাক্স (MediaTek Dimensity 7360 Max) চিপসেটে চলে এই ফোন।
ক্যামেরা - পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা আর ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরার ডুয়াল সেটআপ রয়েছে। সামনে দেওয়া হয়েছে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি - ৮,০০০mAh-এর পাওয়ারফুল ব্যাটারি আর ৮০W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এতে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
