Oracle Layoffs: বিশ্বের অন্যতম সেরা তথ্যপ্রযুক্তি কোম্পানি ওরাকেল হঠাৎ করেই বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই শুরু করেছে। আমেরিকা, ভারত-সহ একাধিক দেশের কর্মীদের কোনওরকম আগাম খবর না দিয়েই সরাসরি ইমেইল করে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আইটি জগতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
Oracle Layoffs: বিশ্বের অন্যতম সেরা টেক কোম্পানি ওরাকল কর্পোরেশন (Oracle Corporation) হঠাৎ করেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই শুরু করেছে। আমেরিকা, ভারত এবং অন্যান্য দেশের কর্মীদের কোনওরকম আগাম নোটিশ ছাড়াই সরাসরি ইমেইল পাঠিয়ে টার্মিনেশনের খবর জানানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে, আইটি সেক্টরে রীতিমতো আলোড়ন পড়ে গেছে এবং হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ কার্যত, অনিশ্চিত হয়ে পড়েছে।
ইমেইলে হঠাৎ চাকরি যাওয়ার খবর
রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা (EST) থেকে একাধিক কর্মীর ইনবক্সে চাকরি থেকে বরখাস্ত করার ইমেইল আসতে শুরু করে। ওরাকল কর্পোরেশনের ম্যানেজসেন্টের তরফ থেকে পাঠানো ঐ ইমেইলে বলা হয়েছে যে, কোম্পানির লিডারশিপ স্তরে বড়সড় পরিবর্তনের কারণে, সংশ্লিষ্ট পদগুলি তুলে দেওয়া হচ্ছে।
অবাক করার মতো বিষয় হল, কর্মীদের আগে থেকে কিছুই জানানো হয়নি এই বিষয়ে। এইচআর-এর ফোন বা ম্যানেজারের সঙ্গে আলোচনা ছাড়াই সরাসরি ইমেইল পাঠিয়ে এই খবর দেওয়া হয়েছে।
বিভিন্ন টিমে ব্যাপক ছাঁটাই
ছাঁটাইয়ের খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই রেডিট (Reddit) এবং ব্লাইন্ড (Blind)-এর মতো প্ল্যাটফর্মে কর্মীরা নিজেদের অভিজ্ঞতা জানাতে শুরু করেন। জানা যাচ্ছে, আরএইচএস (Revenue and Health Sciences) এবং এসভিওএস (SaaS and Virtual Operations Services)-এর মতো টিমে প্রায় ৩০% পর্যন্ত কর্মী ছাঁটাই করা হয়েছে। কিছু বিজনেস ইউনিটে একসঙ্গে ১৫-১৬ জন ইঞ্জিনিয়ারকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। এমনকি, ম্যানেজার স্তরের কর্মীরাও এই ছাঁটাইয়ের শিকার হয়েছেন।
ভারতের NetSuite-এও কোপ
এই ছাঁটাইয়ের প্রভাব ভারতেও এসে পড়েছে। NetSuite-এর ইন্ডিয়া ডেভেলপমেন্ট সেন্টারে (IDC) বিভিন্ন পদে কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রোডাক্ট ম্যানেজার (PM), ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর (IC) এবং ম্যানেজমেন্ট স্তরের অনেক কর্মী এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে খবর।
ক্ষতিপূরণের প্যাকেজেও শর্ত
কর্মীদের পাঠানো ইমেইলে সেভারেন্স প্যাকেজ (severance package) বা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে। তবে এই প্যাকেজ পাওয়ার জন্য কর্মীদের ডকুসাইন (DocuSign)-এর মাধ্যমে পাঠানো সেপারেশন ডকুমেন্টে সই করতে হবে বলে জানানো হয়েছে। পরবর্তী প্রক্রিয়া এবং অন্যান্য তথ্যের জন্য কর্মীদের ব্যক্তিগত ইমেইল আপডেট করার নির্দেশও দেওয়া হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


