MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Bengal Richest Person
DA Hike
Nepal Flood Cash Found Under Mud
Punjab DA Hike
Howrah Bus Route Number 52 News
Nepal Flood Woman Rescued after 11 Days
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Technology
  • POCO M8x 5G: দিনে একবার চার্জ দিলে ৩ দিন চলবে! ভারতে এল 7900mAh ব্যাটারির নতুন ফোন, জানুন দাম

POCO M8x 5G: দিনে একবার চার্জ দিলে ৩ দিন চলবে! ভারতে এল 7900mAh ব্যাটারির নতুন ফোন, জানুন দাম

POCO M8x 5G: POCO M8x 5G: ভারতে লঞ্চ হল পোকো-র নতুন স্মার্টফোন POCO M8x 5G। এই ফোনে রয়েছে 7900mAh-এর বিশাল ব্যাটারি এবং Snapdragon 4 Gen 5 প্রসেসর। ফোনটির দাম, অফার এবং ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

2 Min read
Author : Subhankar Das
Published : Aug 23 2026, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Qualcomm এর লেটেস্ট Snapdragon 4 Gen 5 প্রসেসর
Image Credit : X/mehtababd

Qualcomm-এর লেটেস্ট Snapdragon 4 Gen 5 প্রসেসর

স্মার্টফোন ব্র্যান্ড Poco ভারতে তাদের নতুন বাজেট 5G ফোন POCO M8x 5G লঞ্চ করেছে। নতুন প্রজন্মের গ্রাহকদের কথা মাথায় রেখে আকর্ষণীয় ডিজাইন এবং দুর্দান্ত ফিচার নিয়ে এসেছে এই ফোনটি। এটিই ভারতের প্রথম স্মার্টফোন, যেটিতে Qualcomm-এর লেটেস্ট Snapdragon 4 Gen 5 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
ক্রেতারা ২,০০০ টাকা ছাড় পাবেন
Image Credit : X/mehtababd

ক্রেতারা ২,০০০ টাকা ছাড় পাবেন

Poco M8x 5G ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২০,৯৯৯ টাকা। অন্যদিকে 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা। আগামী ২৭ আগস্ট থেকে ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ফোনটির বিক্রি শুরু হবে। লঞ্চ অফার হিসেবে, প্রথম দিনেই ক্রেতারা ২,০০০ টাকা ছাড় পাবেন।

Related Articles

Related image1
Samsung Camera: স্মার্টফোন ক্যামেরা এবার অন্য লেভেলে! স্যামসাং আনল নতুন সেন্সর
Related image2
Camera Phones: ক্যামেরাই যখন শেষ কথা: ৩০,০০০ টাকার কমে সেরা ৫টি স্মার্টফোন
36
HD+ LCD ডিসপ্লে
Image Credit : X/IndiaPOCO

HD+ LCD ডিসপ্লে

ফোনটি নীল, কালো এবং সবুজ, এই তিনটি দারুণ রঙের অপশনে পাওয়া যাবে। সবুজ ভ্যারিয়েন্টটিরপিছনে প্রিমিয়াম লেদার ফিনিশ এবং সোনালি রঙের ক্যামেরা মডিউল রয়েছে, যা এটিকে একটি ক্লাসি লুক দেয়। ফোনটিতে একটি ৬.৯-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে রয়েছে, যা 120Hz রিফ্রেশ রেট এবং 825 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিন সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 7i ব্যবহার করা হয়েছে। এর 'ওয়েট টাচ ২.০' ফিচারের কারণে ভেজা হাতেও স্ক্রিন মসৃণভাবে কাজ করে।

Samsung Camera: স্মার্টফোন ক্যামেরা এবার অন্য লেভেলে! স্যামসাং আনল নতুন সেন্সর

46
Android 16 ভিত্তিক Hyper OS 3
Image Credit : X/IndiaPOCO

Android 16 ভিত্তিক Hyper OS 3

Poco M8x 5G মডেলে 4nm প্রসেস প্রযুক্তিতে তৈরি অক্টা-কোর Qualcomm Snapdragon 4 Gen 5 চিপসেট ব্যবহার করা হয়েছে। গেমিং গ্রাফিক্সের জন্য রয়েছে Deno 613 GPU। কোম্পানি জানিয়েছে, ফোনটির AnTuTu স্কোর ৬৫০K-এর বেশি। দ্রুত অ্যাপ খোলার জন্য LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ রয়েছে। ফোন ঠান্ডা রাখতে একটি আলট্রা-লার্জ কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এটিতে 12GB পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্টও রয়েছে। ফোনটি Android 16 ভিত্তিক Hyper OS 3-তে চলে এবং ৪ বছরের OS ও ৬ বছরের সিকিউরিটি আপডেট পাবে।

56
য়্যারড চার্জিং ফিচার
Image Credit : X/IndiaPOCO

য়্যারড চার্জিং ফিচার

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল, এটির বিশাল 7900mAh ব্যাটারি। Poco-র দাবি, সাধারণ ব্যবহারে এই ব্যাটারিএকবার চার্জ দিলে ৩ দিন পর্যন্ত চলবে। দ্রুত চার্জ করার জন্য এতে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। মাত্র ৩০ মিনিট চার্জ দিলেই সারাদিন ফোন ব্যবহার করা যাবে। এছাড়াও অন্য ডিভাইস চার্জ করার জন্য এটিতে 22.5W রিভার্স ওয়্যারড চার্জিং ফিচারও রয়েছে।

Camera Phones: ক্যামেরাই যখন শেষ কথা: ৩০,০০০ টাকার কমে সেরা ৫টি স্মার্টফোন

66
শাওমির হাইপার আইল্যান্ড ফিচার
Image Credit : POCO website

শাওমির হাইপার আইল্যান্ড ফিচার

ফটোগ্রাফির জন্য পিছনে রয়েছে f/1.8 অ্যাপারচার এবং OIS সাপোর্ট সহ একটি 50MP প্রাইমারি AI ক্যামেরা। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে একটি 8MP ক্যামেরা দেওয়া হয়েছে। সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, যা ৩০০% ভলিউম বুস্ট সাপোর্ট করে। সুরক্ষার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ধুলো ও জল থেকে বাঁচতে IP64 রেটিং রয়েছে। এছাড়াও এতে 3.5mm অডিও জ্যাক এবং রিয়েল-টাইম নোটিফিকেশনের জন্য শাওমির হাইপার আইল্যান্ড ফিচারও রয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে।শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন।ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone 18 Pro: Apple-এর ইতিহাসে সবচেয়ে বড় বদল! আসছে প্রথম ফোল্ডেবল iPhone Ultra, ক্যামেরা দেখলে চমকে যাবেন
Recommended image2
Mivi DuoPods B1: মাত্র ৫৯৯ টাকায় এত ফিচার? ৪৫ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ নিয়ে বাজারে এল Mivi DuoPods B1
Recommended image3
Jio Patents: আসল খেলা এখনও বাকি, জীবন বদলে দিতে পারে জিও-র ৬,৮১৭টি ডিজিটাল পেটেন্ট?
Recommended image4
Vivo V80 Lite: ১০,০০০mAh ব্যাটারির সঙ্গে আসছে ভিভোর নতুন ফোন, কী কী থাকছে বিশেষ?
Recommended image5
ফোন হারিয়ে গেছে? এক মিনিট দেরি করলেই ব্যাঙ্ক ফাঁকা! চুরি যাওয়া ফোন থেকে সব তথ্য মুছুন এই ৩টে গোপন উপায়ে
Related Stories
Recommended image1
Samsung Camera: স্মার্টফোন ক্যামেরা এবার অন্য লেভেলে! স্যামসাং আনল নতুন সেন্সর
Recommended image2
Camera Phones: ক্যামেরাই যখন শেষ কথা: ৩০,০০০ টাকার কমে সেরা ৫টি স্মার্টফোন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved