MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Technology
  • WhatsApp Update: এখন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গেলে ১৪ পয়সা করে চার্জ লাগবে?

WhatsApp Update: এখন থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গেলে ১৪ পয়সা করে চার্জ লাগবে?

WhatsApp Update: হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় খবর! মেসেজিং অ্যাপটিতে এসে গেছে নতুন নিয়ম। মেসেজ পিছু ১৪ পয়সা করে চার্জ কাটা হবে। তবে কাদের জন্য এই নিয়ম, আর কাদের জন্য নয়, তা জেনে নেওয়া জরুরি।

2 Min read
Author : Subhankar Das
Published : Oct 03 2026, 09:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
পকেট থেকে এক পয়সাও কাটা যাবে না
Image Credit : Google

পকেট থেকে এক পয়সাও কাটা যাবে না

হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে এবার থেকে কিছু মেসেজের ক্ষেত্রে নতুন চার্জের নিয়ম চালু হচ্ছে। তবে সাধারণ ব্যবহারকারীদের ভয় পাওয়ার কিছু নেই। বন্ধু, পরিবার বা ব্যক্তিগত চ্যাটের জন্য আগের মতোই কোনও টাকা লাগবে না। এমনকি কোনও কোম্পানির সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বললেও গ্রাহকদের পকেট থেকে এক পয়সাও কাটা যাবে না।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
মেসেজ করার ২৪ ঘণ্টার মধ্যে
Image Credit : Google

মেসেজ করার ২৪ ঘণ্টার মধ্যে

মেটা মূলত হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহার করা কোম্পানিগুলোর জন্যই এই নতুন নিয়ম এনেছে। বর্তমানে কোনও গ্রাহক মেসেজ করার ২৪ ঘণ্টার মধ্যে কোম্পানিগুলি বিনামূল্যে সার্ভিস মেসেজ পাঠাতে পারে। এর মধ্যে থাকে অর্ডার কনফার্মেশন, ডেলিভারি স্ট্যাটাস বা কাস্টমার সার্ভিসের মতো জরুরি তথ্য।

Related Articles

Related image1
Top 5 Smartphone Under 20000: পুজোয় গিফট দেওয়ার জন্য ২০,০০০ টাকার নিচে সেরা ৫ ফোন! রইল আকর্ষনীয় ফিচার
Related image2
Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?
36
বড় কোম্পানিগুলোকেই মেটাকে এই টাকা মেটাতে হবে
Image Credit : Google

বড় কোম্পানিগুলোকেই মেটাকে এই টাকা মেটাতে হবে

১ অক্টোবর থেকে এই ২৪ ঘণ্টার মধ্যে পাঠানো ইউটিলিটি মেসেজগুলোর জন্যও কোম্পানিগুলোকে টাকা দেওয়ার বিষয়টি চালু হয়েছে। তবে প্রতি মাসে প্রথম ১,০০০টি সার্ভিস মেসেজ একদম ফ্রি থাকবে। এই সীমা পেরোলেই চার্জ লাগবে। ব্যাঙ্ক, ই-কমার্স সাইট এবং বড় কোম্পানিগুলোকেই মেটাকে এই টাকা মেটাতে হবে।

46
খরচ দাঁড়ায় প্রায় ১৪ পয়সা
Image Credit : Google

খরচ দাঁড়ায় প্রায় ১৪ পয়সা

ভারতে ইউটিলিটি মেসেজের বেস চার্জ হলো ১১.৫ পয়সা। এর সঙ্গে ১৮ শতাংশ জিএসটি যোগ করলে মেসেজ পিছু খরচ দাঁড়ায় প্রায় ১৪ পয়সা। প্রমোশনাল বা মার্কেটিং মেসেজের ক্ষেত্রে এই চার্জ আরও বেশি হতে পারে। তবে সাধারণ মানুষ বন্ধুদের 'হাই' পাঠাতে বা গল্প করতে আগের মতোই বিনামূল্যে হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন।

56
পুরো খরচটাই বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি
Image Credit : Google

পুরো খরচটাই বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি

হোয়াটসঅ্যাপে কোনও কোম্পানির কাছে অর্ডারের বিষয়ে জানতে চাইলে গ্রাহকদের কোনও টাকা দিতে হবে না। অনলাইনে জিনিস কেনার পর অর্ডার কনফার্মেশন বা ডেলিভারির মেসেজ পাওয়ার জন্যও গ্রাহকদের পকেট থেকে টাকা কাটা যাবে না। পুরো খরচটাই বহন করবে সংশ্লিষ্ট কোম্পানি।

66
ফ্রি সুবিধাও চালু থাকছে
Image Credit : Google

ফ্রি সুবিধাও চালু থাকছে

তাই '১ অক্টোবর থেকে হোয়াটসঅ্যাপে টাকা লাগছে'—এমন গুজবে কান দেবেন না। এই পরিবর্তন শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী কোম্পানিগুলোর জন্য। ফেসবুক পেজ বা বিজ্ঞাপনের 'ক্লিক টু হোয়াটসঅ্যাপ' বোতাম থেকে শুরু হওয়া চ্যাটের ফ্রি সুবিধাও চালু থাকছে। সাধারণ মানুষের রোজকার চ্যাটিংয়ে এর কোনও প্রভাব পড়বে না।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

About the Author

SD
Subhankar Das
শুভঙ্কর এশিয়ানেট নিউজ বাংলা এডিটোরিয়াল টিমের একজন সদস্য। গত ২০২৪ সালের মে মাস থেকে তিনি এখানে কাজ করছে। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট (IISWBM) থেকে মিডিয়া ম্যানেজমেন্টে পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করে শুভঙ্কর এখানে জয়েন করেছে। শুভঙ্কর মূলত খেলাধুলো সংক্রান্ত খবরই বেশি করে করেন। এছাড়াও, রাজনৈতিক, ব্যবসা এবং প্রযুক্তির খবরও করেন। শুভঙ্কর একজন অভিজ্ঞ ডিজিটাল মিডিয়া পেশাদার এবং বর্তমানে ওয়েব স্টোরি ডেস্কে কাজ করছেন। ইমেইল: subhankar.das@asianetnews.in
বিজ্ঞান ও প্রযুক্তি
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
iPhone 17 Pro Vs Android: ২০০ মেগাপিক্সেল থেকে ১০০x জুম! আইফোনকে টেক্কা দিচ্ছে অ্যান্ড্রয়েড?
Recommended image2
Mobile Recharge: মোবাইল রিচার্জ করলেই ১ লক্ষের বিমা! সাইবার জালিয়াতি হলে মিলবে ১০ হাজার টাকা, বড় পদক্ষেপ BSNL-এর
Recommended image3
Flipkart Big Billion Days: ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে সেলে স্যামসাং-এর ফোনে বিশাল ছাড়, কত দাম পড়ছে?
Recommended image4
Redmi 17C 5G: ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৬০০০mAh ব্যাটারি নিয়ে ভারতে এল রেডমির নতুন ফোন
Recommended image5
১৮ মাস ফ্রি Gemini Pro, রোজ ২.৫ জিবি ডেটা! জিও-র ৩৫৯৯ টাকার প্ল্যানে কী কী পাবেন, দেখুন
Related Stories
Recommended image1
Top 5 Smartphone Under 20000: পুজোয় গিফট দেওয়ার জন্য ২০,০০০ টাকার নিচে সেরা ৫ ফোন! রইল আকর্ষনীয় ফিচার
Recommended image2
Philips Smartphone: এবার ভারতের বাজারে আসছে ফিলিপসের স্মার্টফোন, দাম থাকবে বাজেটের মধ্যেই?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved