'অব তেরা কেয়া হোগা কালিয়া', পুলিশকে হুমকি দিতে গব্বরের বুলি কৈলাসের গলায়


বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র নিশানায় এবার এরাজ্যের পুলিশ  কর্মীরা। আর তাঁদের হুঁশিয়ারি দিতে একেবারে গব্বরের বুলি শোনা গেল বিজেপির এই কেন্দ্রীয় নেতার কন্ঠে। 

Share this Video

বিজেপির পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র নিশানায় এবার এরাজ্যের পুলিশ কর্মীরা। আর তাঁদের হুঁশিয়ারি দিতে একেবারে গব্বরের বুলি শোনা গেল বিজেপির এই কেন্দ্রীয় নেতার কন্ঠে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শুক্রবার পুরুলিয়ায় দলীয় একটি জনসভায় অংশ নেন কৈলাস বিজয়বর্গীয়। সেখানেই তিনি দাবি করেন, ২০২১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি। আর তখনি বিজেপি কর্মীদের উপর অত্যাচার চালান সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজয়বর্গীয়র অভিযোগ, রাজ্যে বিজেপি কর্মীদের নিয়মিত হেনস্থা করা হচ্ছে। আর এই হেনস্থা করছেন রাজ্য সরকারের পুলিশ। ক্ষমতায় থাকা তৃণমূলের উস্কানিতেই এই পথে হাঁটছেন পুলিশ কারি কর্মীরা। রাজ্যে ২০২১ সালে ক্ষমতায় এলে এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে তালিকা তৈরি করা হচ্ছে বলে দাবি করেন পদ্ম শিবিরের এই নেতা। এই প্রসঙ্গে সরকারি কর্মীদের উদ্দেশ্যে শোলে ছবির বিখ্যাত ডায়লগ, 'অব তেরা কেয়া হোগা কালিয়া'। 

বিজেপির কেন্দ্রীয় নেতা আরও বলেন, এরাজ্যে দলীয় কর্মীরা চুড়ি পরে নেই। তাঁরা যেমন বিনয়ের সঙ্গে কাজ করতে পারে তেমনি কড়া জবাবও দিতে জানে। এদিনে বদলা নেওয়ার হুঁশিয়ারি ছিল বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র গলাতে। 

Related Video