এবার ছোট্ট ওলির গলায় শুনুন 'লাভ ইউ জিন্দেগি', দেখুন ভিডিও

  • অরিজিৎ সিংয়ের গান গেয়ে বিখ্যাত রায়গঞ্জের শিশুকন্যা
  • সাত দিন ইউটিউবে আড়াই কোটি ভিউ
  • পাঁচ বছরের মেয়ের গান শুনে মুগ্ধ বলিউডের শিল্পীরাও

Share this Video

ইচ্ছে হলে সে কার্টুন দেখে, পড়াশোনা করতেও খুব খারাপ লাগে না। পাঁচ বছর বয়সে মুখে এখনও আদো আদো কথা। কিন্তু গান ধরলেই রায়গঞ্জের ওলি যেন পাকা একজন শিল্পী। অরিজিত সিংয়ে 'দুয়া' গানটি গেয়ে ইউটিউবে সে এখন ভাইরাল। সাত দিনে আড়াই কোটি বার ভিউ হয়েছে তার গানের। কিন্তু ওলির প্রিয় গান অবশ্য 'রাজি' ছবির একটি গান। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে গান গাওয়াটা পুরোপুরি নির্ভর করে তার মুডের উপরে। একটা গান শোনানোর জন্য অনেক অনুরোধ করার পরে অবশেষে রাজি করানো গেল তাকে। খালি গলাতেই সে গেয়ে শোনাল 'লাভ ইউ জিন্দেগি' গানটি!

Related Video