কিডনি শরীরের অত্যন্ত জরুরি একটি অঙ্গ। তাই কিডনির স্বাস্থ্যের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ। আসুন জেনে নিই কিছু জরুরি বিষয়।
স্বাস্থ্যকর খাবার কিডনির কার্যকারিতা ঠিক রাখতে সাহায্য করে। আপনার ডায়েটে ফল, শাকসবজি এবং গোটা শস্য অবশ্যই রাখুন।
পর্যাপ্ত পরিমাণে জল পান করলে কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ সহজে বের করে দিতে পারে। এটি কিডনিতে পাথর এবং ইউরিনারি ইনফেকশন প্রতিরোধেও সাহায্য করে।
উচ্চ রক্তচাপ কিডনির রোগের অন্যতম কারণ। তাই সব সময় ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন।
উচ্চ রক্তচাপের কারণেও কিডনির রোগ হতে পারে। তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই জরুরি।
অতিরিক্ত মদ্যপান এবং ধূমপান কিডনির মারাত্মক ক্ষতি করতে পারে। এই অভ্যাসগুলি ত্যাগ করুন।
ঘন ঘন ব্যথানাশক ওষুধ খেলে কিডনির কার্যক্ষমতা নষ্ট হতে পারে। তাই যখন-তখন এই ধরনের ওষুধ খাওয়া এড়িয়ে চলুন।
শরীর সুস্থ রাখতে ব্যায়াম অপরিহার্য। স্বাস্থ্যকর ওজন বজায় রাখলে কিডনির অনেক রোগ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন।
তীব্র গরমে সানস্ট্রোক এড়াতে কী করবেন, কী করবেন না?
Curry Leaves: কারি পাতা টাটকা রাখার কিছু সহজ উপায়, জেনে নিন পদ্ধতি
চোখের সুরক্ষায় খাওয়া উচিত এমন সাতটি সুপারফুড!
Eye Health: চোখ ভাল রাখতে চান? ডায়েটে রাখুন এই ৭টি সুপারফুড