MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • 7th Pay Commission: সপ্তম পে কমিশন চালু হলে সরকারি কর্মীদের মাইনে কত বাড়বে? জলের মতো হিসেব বুঝুন

7th Pay Commission: সপ্তম পে কমিশন চালু হলে সরকারি কর্মীদের মাইনে কত বাড়বে? জলের মতো হিসেব বুঝুন

WB 7th Pay Commission: সোমবার সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে বকেয়া ডিএ, নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 02 2026, 07:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : AI PHOTO

WB 7th Pay Commission: সোমবার সরকারি কর্মচারী সংগঠনগুলির সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৈঠকে বকেয়া ডিএ, নতুন পে কমিশন, শূন্যপদে নিয়োগ, অস্থায়ী কর্মীদের বেতনবৃদ্ধি-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে, সরকারি কর্মচারী (Government Employees) সংগঠনগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মেটানো হবে বলে জানিয়েছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

বকেয়া ২৫ শতাংশ বকেয়া মেটানোর আশ্বাসও দিয়েছেন তিনি। শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নন, গ্র্যান্ট-ইন-এড বা অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার আওতায় আসবেন বলে সূত্রের খবর। ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব ও অর্থসচিব। অন্যদিকে জানুয়ারির মধ্যে সপ্তম পে কমিশন লাগুর প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

36
Image Credit : our own

সপ্তম পে কমিশন গঠনে ইতিমধ্য়েই অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এখন প্রশ্ন, নতুন বেতন কমিশন চালু হলে মাসে মাসে কত টাকা বেতন বাড়তে পারে? দেখুন, কী বলছে হিসেব।

46
Image Credit : our own

পশ্চিমবঙ্গ সরকার এখনও সপ্তম বেতন কমিশনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা করেনি। তবে, অনুমান অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর ২.০ থেকে ২.৫-এর মধ্যে হতে পারে। এর অর্থ হল, রাজ্যের সরকারি কর্মচারীদের নতুন মূল বেতন দুই থেকে আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে। রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ‘রোপা ২০১৯’ (ষষ্ঠ বেতন কমিশন)-এর অধীনে বেতন পান, যেখানে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়। অর্থাৎ, আগের পে কমিশনের তুলনায় ২.৫৭ গুণ বেতন পান।

56
Image Credit : our own

এই প্রকল্পের অধীনে সর্বনিম্ন মূল বেতন ১৭,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,২৮,৯০০ টাকা। যদি ২.৫ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করা হয়, তাহলে অনেক কর্মচারীর মূল বেতন প্রায় আড়াই গুণ পর্যন্ত বাড়তে পারে। কোনও কর্মীর বেসিক বেতন যদি ১৭ হাজার টাকা হয়, তাহলে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর হিসাবে বেসিক হবে ৪২ হাজার ৫০০ টাকা বা হতে পারে বা তারও বেশি। সপ্তম পে কমিশন একগুচ্ছ স্তর নিয়ে বিস্তৃত। এক্ষেত্রে সপ্তম পে কমিশন চালু হলে প্রতি স্তরেই উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে বেতন।

66
Image Credit : our own

পশ্চিমবঙ্গ সরকার ষষ্ঠ বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করেছিল। এখন, সপ্তম বেতন কমিশনে প্রয়োগ করা ফ্যাক্টরের ভিত্তিতেই আগামী দিনে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ করা হবে। বেতন কাঠামোতে মূল বেতন বা বেসিক বৃদ্ধির পাশাপাশি সরকারি কর্মচারীদের মাসে মাসে ডিএ-সহ বিভিন্ন ভাতা অন্তর্ভুক্ত থাকবে। যার মধ্যে বাড়ি ভাড়া বাতা, যাতায়াত ভাতা ইত্যাদি রয়েছে। সেক্ষেত্রে ইন হ্যান্ড স্যালারি অনেকটাই বাড়বে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: বঙ্গ BJP-র প্রস্তুতির মাঝেই কুণালের বড় বার্তা! পুরভোটে তৃণমূলের জয় নিশ্চিত?
Recommended image2
Now Playing
Nepal Flood: তিব্বত সীমান্তে ভয়াবহ বিপর্যয়! হড়পা বানে ভেসে গেল গ্রাম, চলছে হেলিকপ্টার উদ্ধার
Recommended image3
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Recommended image4
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পথে বিজেপি! মেদিনীপুর শহরে মহিলাদের অভিনন্দন মিছিল
Recommended image5
Now Playing
Health Minister: চালটা খুবই বাজে....হাসপাতালের খাবার খেয়ে এ কী বললেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved