সপ্তম বেতন কমিশন গঠন হলে মূল বেতনের প্রায় আড়াই গুণ বেশি টাকা পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ কারও বেতন যদি ২০ হাজার টাকা হয় তাহলে তাঁর বেতন হবে প্রায় ৫০ হাজার টাকার উপরে
রাজ্যে নতুন সরকার আসতেই একের পর এক সুখবর দিচ্ছে। এর মধ্যেই সরকারি কর্মীদের প্রায় ২০ শতাংশ ডিএ-র ঘোষণা করেছে রাজ্য সরকার। এরপর সপ্তম বেতন কমিশন গঠনের কথাও বলা হয়েছে। ষষ্ঠ বেতন কমিশন গঠনের প্রায় ১১ বছর পেরিয়ে গিয়েছে। তাই সপ্তম বেতন কমিশন গঠনের সময় হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। কিন্তু কবে থেকে কার্ষকর হতে পারে সপ্তম বেতন কমিশন?

সপ্তম বেতন কমিশন গঠন হলে মূল বেতনের প্রায় আড়াই গুণ বেশি টাকা পাবেন সরকারি কর্মীরা। অর্থাৎ কারও বেতন যদি ২০ হাজার টাকা হয় তাহলে তাঁর বেতন হবে প্রায় ৫০ হাজার টাকার উপরে। ইতিমধ্যেই বেতন বাড়ার ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কবে থেকে কার্যকর হবে সপ্তম বেতন কমিশন?
জানা গিয়েছে সব ঠিকঠাক থাকলে ২০২৭-এর জানুয়ারি থেকে কার্যকর হবে সপ্তম বেতন কমিশন বলে জানা গিয়েছে। এর ফলে হয়তো ২০২৭ এর এপ্রিল মাস থেকে বর্ধিত বেতন ঢুকবে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে। এদিকে ২০ শতাংশ DA বৃদ্ধির পরে মূল বেতন প্রায় ৩৮ শতাংশ বৃদ্ধি পাবে সরকারি কর্মীদের। এই বর্ধিত DA ২০২৬ এর অক্টোবর মাস থেকে কার্যকর হবে বলে জানা গিয়েছে। সপ্তম বেতন কমিশন গঠন হলে মূল বেতনের প্রায় ২.৫৭ গুণ টাকা বৃদ্ধি পাবে। অর্থায় আড়াই গুণেরও বেশি বৃদ্ধি পাবে বেতন।
নতুন সরকার আশার পরে বেতন ও ডিএ নিয়ে আশার আলো দেখছেন সরকারি কর্মীরা। খুব তাড়াতাড়ি হয়তো তাঁদের সেই আশা পূরণ হবে বলে আশা রাখা যাচ্ছে।
