Mamata Banerjee Abhishek Banerjee: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বিজেপি সরকারের আচরণে আমি রীতিমতো স্তম্ভিত এবং দুঃখিত। ওরা এক মাসও হয়নি এই রাজ্যে ক্ষমতায় এসেছে। পুলিশ প্রশাসনকে নিয়ে ওরা সব হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে।"

Mamata Banerjee Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল (abhishek banerjee news)। বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তৃণমূল সাংসদকে। শনিবার রাতে, মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ঘোষণা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee news)। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল অভিষেককে!

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “বিজেপি সরকারের আচরণে আমি রীতিমতো স্তম্ভিত এবং দুঃখিত। ওরা এক মাসও হয়নি এই রাজ্যে ক্ষমতায় এসেছে। পুলিশ প্রশাসনকে নিয়ে ওরা সব হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষকে হুমকি দিচ্ছে। যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি না নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শ মতো আইটিইউ-তে ভর্তি করানো হয়। তারা অভিষেককে দেখেন।”

তবে রাতে অভিষেককে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। সূত্রের খবর, চোট খুব একটা গুরুতর নয় বলেই তাঁকে ভর্তি নেওয়া হয়নি। উল্লেখ্য, শনিবার বিকেলে, নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে সোনারপুরে যান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই কার্যত, স্থানীয় জনতার বিক্ষোভের মুখে পড়েন তিনি।

মমতা বললেন, "আমি স্তম্ভিত"

অভিষেককে ঘিরে শুরু হয় ‘চোর-চোর’ স্লোগান। এমনকি, এলোপাথাড়ি চড় এবং ঘুষিও চলতে শুরু করে। সেইসঙ্গে, এলাকার মহিলারা পচা ডিম ছুঁড়তে থাকেন। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা সেখান থেকে বের করেন আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর তাঁকে সোজা নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা পৌঁছে যান।

কিন্তু সেই হাসপাতালে কোনও কোনও ট্রিটমেন্ট হচ্ছে না বলে অভিযোগ তোলেন মমতা। প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ারে করে এমার্জেন্সি বিভাগে নিয়ে যাওয়া হলেও, কিছুক্ষণ পরেই তাঁকে বের করে আনা হয়। তারপরেই মমতা অভিযোগ করেন, “এখানে কোনও ট্রিটমেন্ট হচ্ছে না। উপর থেকে বলে দিয়েছে, ট্রিটমেন্ট না করতে। তাই আমরা এখান থেকে শিফ্‌ট করছি।"

এরপরেই অভিষেককে নিয়ে যাওয়া হয় মিন্টো পার্কের একটি হাসপাতালে। তবে রাতে তাঁকে সেখান থেকেও ছেড়ে দেওয়া হয়। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।