Abhishek Banerjee: নিচুতলার কর্মীদের ঝুঁকে যাওয়া কাঁধ তুলে ধরতে সংখ্যার খেলায় নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।বসিরহাট দক্ষিণে নির্বাচনী জনসভায় অভিষেক দাবি করলেন, দ্বিতীয় দফার শেষে TMC ডবল সেঞ্চুরি তো করছেই, তারপর সেটা কোথায় থামবে তা তিনি নিজেও জানেন না।

Abhishek Banerjee: নিচুতলার কর্মীদের ঝুঁকে যাওয়া কাঁধ তুলে ধরতে সংখ্যার খেলায় নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ন্য়ারেটিভের লড়াইয়ে এখন জ্য়োতিষের ভূমিকাতেই তৃণমূলের অঘোষিত নম্বর টু। বসিরহাট দক্ষিণে দলের এক নির্বাচনী জনসভায় অভিষেক দাবি করলেন, দ্বিতীয় দফার শেষে তৃণমূল ডবল সেঞ্চুরি তো করছেই, তারপর সেটা কোথায় থামবে সেটা তিনি নিজেও জানি না। তার মানে তৃণমূলের ডায়মন্ড হারাবারের সাংসদের দাবি হল তৃণমূল এবার নিশ্চিতভাবেই ২০০টি আসনে জিতছেই, এবার সেটা ছাড়িয়ে কোথায় যাবে সেটা তিনি বুঝতে পারছেন না। গতকালই তিনি বলেছিলেন, নন্দীগ্রামে তৃণমূল জিততে চলেছে। কিন্তু কেন এমন বললেন অভিষেক? রাজ্যে প্রথম দফায় রেকর্ড ভোট পড়ার পর স্বাভাবিকভাবেই চাপে তৃণমূল কংগ্রেস। 

রেকর্ড ভোটদানে চাপে তৃণমূল

নির্বাচনের সরল অঙ্ক হল, ভোটদানের হার বেশি মানেই মানুষ একেবারে কোমর বেঁধে সরকারের বিরুদ্ধে ক্ষোভে ভোট দিতে নেমে পড়েছেন। পরিভাষায় যাকে বলে, প্রতিষ্ঠান বিরোধী বা অ্যান্টি-ইনকামবেন্সি ভোট। এর ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু স্বাভাবিক নিয়মেই গত বৃহস্পতিবার রাজ্যজুড়ে রেকর্ড ৯৩ শতাংশ ভোটদানের হারের খবরটা বিজেপি শিবিরকে ঠিক যতটা উজ্জীবিত করেছে, ঠিক ততটাই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে তৃণমূল শিবিরকে। রাতভর হিসাবের পর প্রথম দফা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপি অন্তত ১১০টি আসন জিতছিই। সেফোলজির হিসেবে মেনেই সেই দাবি করেছিলেন শাহ। তাতে আম জনতার ভরসাও দেখায়।

দেখুন কী বললেন অভিষেক

Scroll to load tweet…

শাহ-র দাবি, অভিষেকের পাল্টা দাবি

কিন্তু শাহ-র ১১০ দাবির পর তৃণমূল কর্মী-সমর্থকরা দমে যান। দ্বিতীয় দফার আগে এই ন্য়ারেটিভের লড়াইয়ে পরাস্ত হওয়ার পর মাঠে নামেন মমতা বন্দ্য়োপাধ্যায় ও তাঁর সাংসদ ভাইপো। হাওড়ার এক জনসভা গতকাল, শুক্রবার অভিষেক বলেছিলেন, "প্রথম দফায় আমরা সেঞ্চুরি পাড় করেছে ফেলেছি।" আর এদিন ডায়মন্ড হারবারের হেভিওয়েট সাংসদ বসিরহাটের সভায় দাবি করলেন, দ্বিতীয় দফায় আমরা যত আসন পাবো তাতে TMC-র দুশো তো পাড় হচ্ছেই, তারপর সেটা কোথায় গিয়ে থামবে তা জানি না। এর আগে অভিষেক দাবি করেন, ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভা তিনি ভোটের আগে তৃণমূল যতগুলি আসনে জিতবেন বলেছিলেন, সেটাই পুরোপুরি মিলে গিয়েছিল। এবারও নাকি তার ভবিষ্যদ্বাণী মিলে যাবে বলে অভিষেকের দাবি।

বুধবার শেষ দফায় ১৪২টি আসনে ভোটগ্রহণ

দ্বিতীয় তথা শেষ দফায় শনিবার ভোট হতে চলেছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার আসনগুলিতে। ৭টি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ। গতবার এই জেলাগুলিতে বেশ ভাল করেছিল রাজ্যের শাসক দল। কিন্তু এবার নদিয়া, হুগলি, উত্তর ২৪ পরগণায় তৃণমূলের ভোটব্য়াঙ্কে বড় ধসের আশঙ্কা রয়েছে। হাওড়া, পূর্ব বর্ধমানেও বেশ কয়েকটি আসনে হারতে চলেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল। এমন কথাই বলছেন নির্বাচনী বিশেষজ্ঞরা। ভবানীপুর সহ কলকাতা শহরের কিছু আসনে নড়বড়ে রয়েছে রাজ্য়ের শাসক দল। দক্ষিণ ২৪ পরগণায় আবার আইএসএফ বেশ চিন্তায় রেখেছে মমতাকে। সব মিলিয়ে দ্বিতীয় দফার ভোট শুরুর আগে অস্বস্তিতে রয়েছে তৃণমূল। সেই অস্বস্তিতে কাটাতেই সংখ্য়ার খেলায় নামলেন অভিষেক।