বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুন মামলার তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ (Crime Reconstruction) করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত এক রাউন্ড গুলি চালায়।

পুলিশের গুলিতে মৃত্যু হল অভিযুক্ত প্রভাস মণ্ডলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনার পুনর্নিমাণের জন্য প্রভাসকে নিয়ে যাওয়া হয়েছিল বারুইপুরের সূর্যপুরে। রাত ১২টো ৪৫ মিনিট নাগাদ অভিযুক্ত আচমকাই পুলিশের বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করে।সেই সময় গুলি চালায় পুলিশ। মৃত্যু হয় ধৃত প্রভাসের।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

জানা গিয়েছে, বারুইপুরে নাবালিকা গণধর্ষণ ও খুন মামলার তদন্তে অপরাধস্থলের পুনর্নির্মাণ (Crime Reconstruction) করতে নিয়ে যাওয়ার সময় পুলিশের অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত প্রভাস মণ্ডল। পুলিশের দাবি, অভিযুক্ত এক রাউন্ড গুলি চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে গুরুতর জখম হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসেছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে। তিনি সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছিলেন। এরপরই গতকাল রাতে ঘটনার পুনর্নির্মাণের সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করায় এনকাউন্টার।

উল্লেখ্য শনিবার থেকে নিখোঁজ ছিল নাবালিকা। রবিবার পুকুর থেকে তাঁর বস্তাবন্দি দেহ উদ্ধার হয়। এই অভিযুক্তই স্থানীয় বাসিন্দাদের নিয়ে রেল লাইনের পাশে পুকুর থেকে নির্যাতিতার মৃতদেহ উদ্ধার করিয়েছিল। সেইসঙ্গে পলাতক খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত চতুর্থ জনকেও গ্রেফতার করেছে পুলিশ।