পশ্চিমবঙ্গ সরকার রোগীস্বার্থে একটি নতুন অ্যাপ চালু করার পরিকল্পনা করেছে, যার মাধ্যমে ক্যাবের মতো করেই অ্যাম্বুল্যান্স বুক করা যাবে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, এই অ্যাপে ব্যবহারকারীরা অ্যাম্বুল্যান্সের অবস্থান ও ভাড়া বুকিং-এর আগেই দেখতে পারবেন। এই উদ্যোগটি রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে বিশ্বমানের করে তোলার একটি অংশ।
এবার রোগীস্বার্থের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল বিজেপি সরকার। সদ্য বিশেষ ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এবার থেকে অ্যাপেই মিলবে অ্যাম্বুল্যান্স, বুকিং-র আগে দেখা যাবে ভাড়া, নয়া পরিকল্পনা রাজ্যের। অ্যাপ দেখে বুঝতে পারবেন আপনার এলাকায় কটি অ্যাম্বুল্যান্স ফাঁকা আছে, কার ভাড়া কত। ঠিক যেমন ক্যাব বুক করেন। এবার থেকে একই ভাবে বুক করতে পারবেন অ্যাম্বুল্যান্স।
আজ সোমবার বাদল অধিবেশনের প্রথম দিনে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা পরিকাঠামোকে নতুন রূপ দিতে একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে ছিল এই অ্যাম্বুল্যান্স অ্যাপের কথা। কয়েক কোটি টাকা খরচ করে রাজ্যকে বিশ্বমানের চিকিৎসা পর্যটন কেন্দ্র গড়ে তোলার বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।
স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ত্রিস্তরীয় অ্যাম্বুল্যান্স হবে। একটি নরমাল, একটি মিডিয়াম, একটি আইসিইউ। প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করলে জীবন অনেক সহজ হবে। এই অ্যাম্বুল্যান্সে জিপিএস ট্র্যাকার থাকবে, ফলে নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। সরাসরি রোগীর সঙ্গে যোগাযোগ হবে অ্যাম্বুল্যান্সের। মনিটর করবে সরকার। ফলে দালালের কোনও বিশয় নেই।
এখন প্রশ্ন হল কবে থেকে চালু হবে এই পরিষেবা? জানা গিয়েছে, আগামী ছয় মাসের মধ্যেই এই পরিষেবা চালু হবে। প্রসঙ্গত, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। নতুন অ্যাম্বুলেন্স অ্যাপ সেই পদক্ষেপেরই এক অংশ। স্বাস্থ্যমন্ত্রী জানান, বাজেট পেশের পর এই অত্যাধুনিক অ্যাপ নির্ভর ব্যবস্থার প্রাথমিক রূপরেখা তৈরি করতে ও সম্পূর্ণ চিন্তাভাবনাকে বাস্তব রূপ দিতে ছয় মাস লাগব।
প্রসঙ্গত, ওলা, উবেরের ধাঁচে তৈরি হচ্ছে অ্যাম্বুল্যান্স অ্যাপ, এই অ্যাপ খুললে সংশ্লিষ্ট ব্যবহারকার আশেপাশে কটা অ্যাম্বুল্যান্স আছে তা দেখতে পাবেন। তেমনই আগে থেকে জানা যাবে অ্যাম্বুল্যান্সের ভাড়াও। সব মিলিয়ে নয়া উদ্যোগ সরকারের। এবার চিকিৎসা ক্ষেত্রে উন্নতির স্বার্থে নতুন উদ্যোগ নিল সরকার। এই লক্ষ্যে আসছে নয়া অ্যাপ।


