জনতার কারফিউতে শুনশান গোটা রাজ্য় সংক্রমণের ভয়ে সবাই কার্যত বাড়িতে এই পরিস্থিতে বাঁকুড়া শহরে দেখা গেল অন্য় দৃশ্য় শহরের রাস্তায় দলবেঁধে ক্রিকেট খেলতে দেখা গেল

জনসমাগম আটকাতেই রবিবার পালন করা হয়েছে জনতার কারফিউঅথচ, সেই কারফিউয়ের দিনের রাস্তায় নেমে দলবেঁধে খেলতে দেখা গেল বেশ কিছু যুবককে রবিবার সকালে বাঁকুড়া শহরের এই ছবি রীতিমতো বিতর্ক তৈরি করল

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ১৪ ঘণ্টার জন্য় জনতার কারফিউ ঘোষণা করেন যদিও প্রথমদিকে তা নিয়ে শুরু হয় প্রবল বিতর্ক পরে কিন্তু তা গোটা দেশই মেনে নেয়এই পরিস্থিতিতে সবাই উপলব্ধি করতে পারে, এইভাবে সামাজিক দূরত্ব না-বাড়াতে পারলে, সম্ভাব্য় মহামারীকে রোখা কার্যত অসম্ভব হয়ে পড়বে

এই পরিস্থিতিতে, রবিবার সকাল থেকেই একেবারে শুনশান হয়ে যায় গোটা রাজ্য় দোকানপাট থেকে শুরু করে গাড়িঘোড়া সব বন্ধ হয়ে যায় এমনকি রবিবাসরীয় সকালে জমায়েতের যে চেনা ছবি দেখা যায়, তা-ও এইদিন দেখা যায়নিবাঁকুড়া শহরেও এর ব্য়তিক্রম হয়নি কিন্তু এমতাবস্থায়, শহরের রাস্তায় একদল যুবককে দলবেঁধে ক্রিকেট খেলতে দেখে অনেকেই তাজ্জব হয়ে যান বনধের দিন রাস্তাজুড়ে যেমন ক্রিকেট খেলার দৃশ্য় দেখা যায়, এদিনও ঠিক সেই দৃশ্য়ই দেখা গেলআর সেইসঙ্গে প্রশ্ন উঠল, এতে করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়লে কী হবে? কে নেবে তার দায়? কোথায় গেল প্রশাসন?