Alipurduar BJP News: দলীয় প্রার্থী নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ ও জেলা কার্যালয়ে ভাংচুরের ঘটনায় এক প্রকার কোণঠাসা জেলা বিজেপি নেতৃত্ব। জানা গেছে গতকাল গভীর রাত পর্যন্ত বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস'কে জেলা কার্যালয়ে আটক করে রাখেন বিক্ষোভকারীরা। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Alipurduar BJP News: রবিবার ভোটের নির্ঘণ্ট প্রকাশ্যে আসার পর, সোমবারেই বাম, বিজেপি প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। তারপর থেকেই প্রকাশ্যে আসছে গেরুয়া শিবিরের কোন্দল। আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে দলীয় কর্মীদের বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়ায় দলীয় কার্যালয়ে আসবাবপত্র ও চেয়ার টেবিল ভেঙে গুড়িয়ে দেন বিক্ষোভকারীরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

 এমনকী জেলা কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিক্ষুব্ধ দলীয় কর্মীরা। সোমবার আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পরিতোষ দাস'র নাম ঘোষনা হয়। এর পরেই একদল বিজেপি কর্মীরা প্রার্থী প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। দলীয় কর্মীরা ওই প্রার্থীকে চাইছেন না। অভিযোগ,পরিতোষ দাস তৃনমূলের সেটিং প্রার্থী।

বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে ক্ষোভ বিজেপির অন্দরে:-

দলীয় প্রার্থী নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ ও জেলা কার্যালয়ে ভাংচুরের ঘটনায় এক প্রকার কোণঠাসা জেলা বিজেপি নেতৃত্ব। জানা গেছে গতকাল গভীর রাত পর্যন্ত বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস'কে জেলা কার্যালয়ে আটক করে রাখেন বিক্ষোভকারীরা।এই বিষয়ে বিক্ষোভকারী বিজেপি কর্মী রানা দাস বলেন, আমরা পরিতোষ দাস কে চাইনা। এই প্রার্থী বদল না করলে বড় আন্দোলন চলবে। পরিতোষ দাস এর সঙ্গে তৃণমূলের গোপন আতাত রয়েছে। এই আসনে জিতলে উনিও সুমন কাঞ্জিলালের মতো তৃণমূলে যোগ দেবে।

এই বিষয়ে জেলা সভাপতি মিঠু দাস জানান,আমি ঘটনাটি জানি না। বিষয়টি রাজ্য নেতাদের জানাবো। বিজেপি রাজ্য সম্পাদক দীপক বর্মন বলেন, ‘বিষয়টি ভুল বোঝাবুঝির জন্য হয়েছে। এটা সম্পূর্ণ দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে।’ এদিকে গোটা ঘটনায় এক হাত করে নিয়ে কটাক্ষ করেন রাজ্যসভার সাংসদ প্রকাশ ঠিক বড়াইক

অন্যদিকে, ধানসভায় শূন্য। সেই দলের মধ্যেই এবার ভোটের আগে লেগে গেল গোষ্ঠীকোন্দল (cpm candidate list 2026 west Bengal)। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার, বামেদের প্রার্থীতালিকা ঘোষণা করেন বর্ষীয়ান নাম নেতা বিমান বসু। কিন্তু তারপরেই কেন এই গোষ্ঠীকোন্দল? 

তার প্রধান কারণ হল, কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত সিপিএম প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় তামন্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনের। গত উপনির্বাচনে জয়ের পর, তৃণমূল কংগ্রেসের বিজয় উৎসব চলাকালীন বোমার আঘাতে মৃত্যু হয় ছোট্ট তামান্নার। মেয়েকে হারান সাবিনা ইয়াসমিন। এবারের ভোটে সেই সাবিনা ইয়াসমিনকেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে সিপিএম।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।