তবে অন্নপূর্ণা ভাণ্ডার যে সবাই পাবেন না তা অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। বেশ কিছু শর্তের নিরিখে দেওয়া হবে এই টাকা। তাহলে কারা পাবেন না এই টাকা?

বিজেপি কথা দিয়েছিল ক্ষমতায় এলেই বাংলার মা ও মেয়েরা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। সেই মতোই পয়লা জুন থেকে শুরু হওয়ার কথা ছিল পোর্টাল। তার মাঝেই ১২ পাতার একটি ফর্ম প্রকাশ করে বিজেপি। যাতে আবেদনকারী ও তাঁর পরিবারের একাধিক তথ্য দিতে হবে। তাই নিয়েই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। তবে কি সবাই পাবেন না লক্ষ্মীর ভাণ্ডার? এই প্রসঙ্গে সমাজ, শিশু ও নারী কল্যান দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, " এই সব তথ্য শুধু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নেওয়া হয়নি। আগামী দিনে আরও বেশ কিছু প্রকল্প আনতে চলেছে রাজ্য সরকার। তাই এই সমস্ত তথ্য আগে থেকে নিয়ে রাখা হচ্ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

তবে অন্নপূর্ণা ভাণ্ডার যে সবাই পাবেন না তা অনেক আগে থেকেই জানিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। বেশ কিছু শর্তের নিরিখে দেওয়া হবে এই টাকা। তাহলে কারা পাবেন না এই টাকা? 

জানা গিয়েছে, সরকারি চাকরি করেন যারা তাঁরা পাবেন না এই প্রকল্পের তিন হাজার টাকা। 

পরিবারের কারও সরকারি চাকরি থাকলেও মিলবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। 

আবেদনকারীর পশ্চিমবঙ্গের ভোটার বাআঁধার না থাকলেও মিলবে না এই টাকা।

২৫ বছরের নিচে কেউ এই টাকা পাবেন না।

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি রাজ্য সরকার। তবে আপাতত এই কয়েকটি তথ্যকেই আসল বলে ধরা যেতে পারে।

বাজেটের পরে এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।