MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সহজ হচ্ছে? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম সহজ হচ্ছে? নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে আবেদন ১ জুন থেকে শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যদিও অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 01 2026, 05:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : stockPhoto

অন্নপূর্ণা ভাণ্ডারের অনলাইনে আবেদন ১ জুন থেকে শুরু হয়েছে। বুধবার থেকে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। যদিও অন্নপূর্ণা ভাণ্ডারের ১২ পাতার ফর্ম নিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। পাতার পর পাতা পূরণ করতে হচ্ছে ভোক্তাদের। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের নানা তথ্য চাওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : AI PHOTO

এ নিয়ে ইতিমধ্যেই অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ কেউ এ প্রশ্নও তুলছেন, কেন এত ব্যক্তিগত তথ্য দিতে হবে? সেই সব বিভ্রান্তি দূর করতে আসরে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, "এর আগে অন্নপূর্ণার ভাণ্ডারের ফর্ম ফিল আপ অফলাইনে চালু ছিল। আজ থেকে অনলাইনে ফর্ম ফিলআপ শুরু হল। উপভোক্তাদের বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। ২২টি ফেক অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখানে পুরুষরা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে। তার মধ্যে একটি অ্যাকাউন্ট রাকিবুল শেখের। ১৫টি অ্যাকাউন্ট চালায় মুস্তাফিজুর। এই সংখ্যাটা কত হবে জানি না।"

36
Image Credit : Asianet News

সোমবার তিনি বলেন, "লক্ষ্মীর ভাণ্ডারে অনেক জালিয়াতি হয়েছে। ইতিমধ্যেই ২২টি ক্ষেত্রে দেখা গিয়েছে, পুরুষেরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। সেই সংখ্যা আরও বাড়বে। আর তা আটকাতেই অন্নপূর্ণা যোজনায় এত কড়াকড়ি। চিন্তা নেই। সব বৈধ উপভোক্তাই টাকা পাবেন।"

46
Image Credit : chatgpt

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু বলেন, "গত দু'তিন ধরে অন্নপূর্ণা যোজনা নিয়েও কিছু বিভ্রান্তি, কিছু মিথ্যা প্রচার যারা চালিয়েছিলেন, এখন তাঁরা নিজেরাই ফর্ম ফিলআপের জন্য এগিয়ে এসেছেন। আমরা এর আগে অফলাইনে চালু করেছিলাম। আজ থেকে অনলাইনেও চালু হয়ে গিয়েছে। ২০ জন আধিকারিক জেলায় জেলায় গিয়ে এই কাজ নজরদারি করছেন। আমরা আশা করছি, বুধবার বড় সংখ্যায় উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করব।"

56
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর অভিযোগ, "তৃণমূল মিথ্যে অপপ্রচার চালাচ্ছে ফর্মের পাতার সংখ্যা নিয়ে। ১২পাতা-১৩ পাতা এমনি এমনি করা হয়নি। অনেক গরমিক আছে আগের তথ্যে। ন্যায্য মানুষ ন্যায্য টাকা পাবে না, এটা হতে পারে না। হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুঠ করেছে। রাকিবুল, মুস্তাফিজুর, তারিকুলরা মিলে অন্তত ৩০ লক্ষ মানুষের টাকা লুঠ করেছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলাদের জন্য করে সেই টাকা কেন রাকিবুলদের দেওয়া হবে? আর্থিক তছরূপের অভিযোগ আনা হচ্ছে। সেই মতোই ব্যবস্থা নেওয়া হবে। মহিলা না-হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছিলেন। যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা লুট করছেন, তাঁদের কাউকে ছাড়ব না। আমি ডিজিপি-কে বলেছি সিট গঠন করতে।"

66
Image Credit : AI PHOTE

মহিলাদের প্রতি মুখ্যমন্ত্রী বলেন, "২০ টাকার ঢ্যাঁড়স কিনতে গেলেও টিপে দেখেন, এখানে সরকার বছরে ৩৬ হাজার টাকা দেবে! যাচাই করবে না। একটু সহযোগিতা করুন।"

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের স্বস্তি, ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিশে স্থগিতাদেশ
Recommended image2
Now Playing
শুভেন্দু অধিকারী যা বলেছে ঠিক বলেছে, দুর্গা পুজা স্টল নিয়ে সিপিআইএম-কে আক্রমণ ঋতব্রত
Recommended image3
Surendranath College Incident: "আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে!" মুখ খুললেন সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল
Recommended image4
Now Playing
Malda News: তৃণমূল আমলে বঞ্চনা, সরকার বদলালেও মেলেনি সুবিধা! বৃদ্ধ দম্পতির চরম আর্তি
Recommended image5
Now Playing
CM Suvendu: 'আমরাই আপনাদের টুকরো করব, কড়া মাপের ওষুধ দিতে হবে' বামেদের চরম হুঁশিয়ারি শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved