MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • DBT লিঙ্ক না করলে ব্যাঙ্কে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা, জানুন করার পদ্ধতি

DBT লিঙ্ক না করলে ব্যাঙ্কে ঢুকবে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা, জানুন করার পদ্ধতি

১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। কিন্তু সেই টাকা উপভোক্তারা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে পাবেন। কিন্তু আদতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই।

3 Min read
Author : Sanjoy Patra
Published : May 21 2026, 11:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image Credit : Asianet News

১ জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা। কিন্তু সেই টাকা উপভোক্তারা সরাসরি ডিবিটি লিঙ্কের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে পাবেন। কিন্তু আদতে দেখা যাচ্ছে বিপুল পরিমাণ অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা নেই। শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নয়, অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও ডিবিটি লিঙ্কের প্রয়োজন হওয়ায় মানুষ আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ছেন। অনেকেই আশঙ্কা করছেন, সময়মতো লিঙ্ক না হলে প্রকল্পের টাকা আটকে যেতে পারে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
Image Credit : ai photo

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সঠিকভাবে লিঙ্ক না থাকা বা ডিবিটি (DBT) অপশন চালু না থাকলে টাকা আটকে যেতে পারে। আপনার আধার কার্ডটি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ‘ম্যাপ’ বা ‘সিড’ করা আছে, সরকারি অনুদান ঠিক সেই অ্যাকাউন্টেই ঢুকবে। আপনার নিকটবর্তী ব্যাঙ্ক শাখায় গিয়ে আধার সিডিং এবং ডিবিটি (Direct Benefit Transfer) সক্রিয় আছে কি না যাচাই করুন। এছাড়াও অনলাইনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র সাইটে গিয়ে চেক করতে পারেন। যদি স্টেটাস অ্যাকটিভ দেখায় তাহলে কোনও সমস্যা হবে না।

38
Image Credit : Asianet News

যদি দেখেন ডিবিটি লিঙ্ক করা নেই তাহলে আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আবেদন করার সময় দিয়েছেন, সেই অ্যাকাউন্টে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। একজনের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে পারে এবং সবগুলির সঙ্গেই Aadhaar link থাকতে পারে। তবে DBT পদ্ধতিতে সাধারণত একটি নির্দিষ্ট অ্যাকাউন্টেই টাকা পাঠানো হয়। তার জন্য একটি অ্যাকাউন্টেই ডিবিটি চালু করতে হবে।

48
Image Credit : ai photo

যারা এখনও পর্যন্ত ডিবিটি (DBT) লিঙ্ক করতে পারেননি অথবা বুঝতে পারছেন না কীভাবে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করবেন, তাদের জন্য পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া হল।

58
Image Credit : AI PHOTE

কীভাবে ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস (Status) চেক করবেন?

  • আপনার লিঙ্কটি সঠিকভাবে হয়েছে কিনা তা যাচাই করতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:
  • মেনু অপশনে গিয়ে Aadhaar Mapped Status-এ ক্লিক করুন।
  • আপনার আধার নম্বর টাইপ করুন, ক্যাপচা লিখুন এবং Check Status-এ ক্লিক করুন।
  • আবারও আপনার আধার লিঙ্কড- মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। ওটিপি বসিয়ে কনফার্ম করলেই দেখতে পাবেন আপনার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্কড হয়েছে এবং কত তারিখে হয়েছে।
68
Image Credit : AI PHOTE

কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইটে যান: প্রথমে NPCI-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসুন।
  • এরপর সেখানে থাকা Aadhaar Seeding অপশনটিতে ক্লিক করুন।
  • আপনার আধার নম্বরটি সঠিকভাবে টাইপ করে Seeding অপশনে ক্লিক করুন।
  • আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক করতে চান, সেই ব্যাঙ্কটি সিলেক্ট করুন।
  • আপনার যদি আগে থেকে কোনও ব্যাঙ্ক ডিবিটি লিঙ্ক করা না থাকে, তবে Fresh Seeding অপশনে ক্লিক করবেন।
  • আর যদি আগে থেকেই অন্য কোনও ব্যাঙ্ক লিঙ্ক করা থাকে এবং সেটি পরিবর্তন করতে চান, তবে Movement from one bank to other bank অপশনটি সিলেক্ট করবেন।
  • এবার আপনার কাঙ্ক্ষিত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি টাইপ করুন। এরপর চেক মার্কে ক্লিক করে, ক্যাপচা কোডটি দেখে দেখে লিখুন এবং Submit অপশনে ক্লিক করুন।
  • পরবর্তী স্ক্রিনে Agree and Continue-তে ক্লিক করুন।
  • আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপি-টি বসিয়ে Confirm-এ ক্লিক করলেই আপনার কাজ সফলভাবে সম্পন্ন হয়ে যাবে এবং স্ক্রিনে একটি রেফারেন্স নম্বর দেখতে পাবেন। সাধারণত কিছু সময়ের মধ্যেই ডিবিটি লিঙ্ক কমপ্লিট হয়ে যায়।
78
Image Credit : AI

ব্যাঙ্কে গিয়ে আবেদন

  • আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই ব্যাঙ্কের শাখায় যান।
  • সেখানে গিয়ে ব্যাঙ্ক আধিকারিকের কাছে 'আধার সিডিং' বা 'কনসেন্ট ফর্ম' (Consent Form) চান।
  • ফর্মটি সঠিকভাবে পূরণ করে আপনার আধার কার্ডের জেরক্স এবং পাসবুকের জেরক্স দিয়ে দিন।
  • ব্যাঙ্ক আধিকারিক আপনার অ্যাকাউন্টটিকে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)
88
Image Credit : AI PHOTE

অনলাইনে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপের মাধ্যমে

  • আপনার ব্যাঙ্কের যদি নিজস্ব মোবাইল অ্যাপ থাকে (যেমন- SBI YONO, PNB One, iMobile), তাহলে অ্যাপটি ওপেন করুন।
  •  'সার্ভিসেস' (Services) বা 'মাই প্রোফাইল' (My Profile) সেকশনে যান।
  •  সেখানে Aadhaar Linking অথবা Aadhaar Seeding / DBT অপশনটি বেছে নিন।
  •  আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিন এবং ওটিপি (OTP) দিয়ে তা নিশ্চিত করুন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Nepal Flood Latest Update: চারদিকে শুধু ধ্বংস… তবু এক ফোনেই জাগছে বাঁচার আশা! নেপালে অনন্য উদ্যোগ
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢোকেনি? কেন আটকে রয়েছে টাকা, জেনে নিন ৫টি বড় কারণ
Recommended image3
Now Playing
CM Suvendu Adhikari News: শুভেন্দুর রোড রোলারে গুঁড়িয়ে গেল বেআইনি কফ সিরাপ! ‘নেশামুক্ত বাংলা’র বার্তা মুখ্যমন্ত্রীর
Recommended image4
Now Playing
Purba Bardhaman: শক্তিগড়ের ল্যাংচায় ভেজাল নাকি? সরকারি দলের আচমকা তল্লাশিতে কী ধরা পড়ল
Recommended image5
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved