Annapurna Bhandar Lakshmi Yojana: এখনও ভেরিফিকেশনের কাজ চলছে। সেটা শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩,০০০ টাকা। এক্ষেত্রে কিছুটা সময় লাগছে। কারণ, সমস্ত ডকুমন্ট যাচাই করার কাজ শেষ হলেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন, তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন।

Annapurna Bhandar Lakshmi Yojana: বেজায় সমস্যা। আসলে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকেই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে খবর। কারণ, অফশিয়াল ওয়েবসাইটেই কিছু টেকনিক্যাল গ্লিচ দেখা যাচ্ছে (Annapurna Bhandar Lakshmi Yojana)। এমনকি নতুন করে কোনও আবেদন করারও সুযোগ নেই আপাতত। তবে এখনও অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ৩,০০০ টাকা আসেনি। ফলে, প্রশ্ন উঠছে যে, তাহলে কি এই মাসে কি আসবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? জানা যাচ্ছে, স্ট্যাটাস চেক করার অপশনই পাচ্ছেন না বহু মহিলা (Lakshmi Yojana latest update)।

স্ট্যাটাস চেক করতে অসুবিধা হচ্ছে অনেকের!

এখনও ভেরিফিকেশনের কাজ চলছে। সেটা শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩,০০০ টাকা। এক্ষেত্রে কিছুটা সময় লাগছে। কারণ, সমস্ত ডকুমন্ট যাচাই করার কাজ শেষ হলেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন, তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ হবে এবং যোগ্য মহিলারা অনেকেই অগাস্ট মাসে টাকা পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ডিবিটি-র মাধ্যমে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আগামী ৩০ অগাস্টের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ হওয়ার কথা এবং আগামী তিন মাস অবধি নতুন করে আবেদনও করা যাবে। 

এই মাসে কি আসবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা?

যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। এমনকি, যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও যতদিন না বাতিল বলে ঘোষণা করা হচ্ছে, ততদিন এই ভাতা চালু থাকবে। পাশাপাশি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এই দেশে এসেছেন এবং CAA-তে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে যতক্ষণ না CAA-র বিষয়টি নিষ্পত্তি হচ্ছে, ততদিন অবধি এই ভাতা চালু থাকবে। উল্লেখ্য, জুলাই মাসে অনেকেই টাকা পেয়েছেন। আবার অনেকেই পাননি। কারণ, ভেরিফিকেশনের কাজ এখনও শেষ হয়নি। প্রথম দুটি কিস্তিতে অনেকেই টাকা পেয়েছেন। এবার ছাড়া হবে তৃতীয় কিস্তির টাকা। তাই অনেকেই বারবার স্ট্যাটাস চেক করছেন। সূত্রের খবর, স্ট্যাটাস চেক করতে গিয়ে সমস্যা কোনও টেকনিক্যাল ত্রুটির কারণে হতে পারে। তবে এক একে করে ভেরিফিকেশনের কাজ শেষ হলেই যোগ্য মহিলারা প্রত্যেকে ৩,০০০ টাকা করে পাবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।