Annapurna Bhandar Scheme: যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। এমনকি, যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও যতদিন না বাতিল বলে ঘোষণা করা হচ্ছে, ততদিন এই ভাতা চালু থাকবে।
Annapurna Bhandar Scheme: রাজ্যের মহিলাদের স্বার্থে চালু হওয়া অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট। এই স্কিমে টাকার পরিমাণ এখন বেড়ে হয়েছে ৩,০০০ (Annapurna Yojana West Bengal)। রাজ্যে সরকার বদলানোর পরেই ভাতার পরিমাণ বৃদ্ধি করেছে বিজেপি। ইতিমধ্যেই অনেকে পেয়ে গেছেন টাকা। কিন্তু আবার অনেকেই পাননি। তাই অন্নপূর্ণা ভান্ডার স্ট্যাটাস চেক করতে হবে। জুন মাসে একাধিক মহিলার অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে। সেটি ছিল প্রথম দফা। কিন্তু অনেকেই এখনও টাকা পাননি। এমনকি, জুলাই মাসেও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। তাই জুলাই মাসে যারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, তারা কবে পাবেন? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (Annapurna Bhandar Latest Update)।
অগাস্ট মাসেই আসবে বকেয়া অন্নপূর্ণা ভান্ডারের টাকা?
জানা যাচ্ছে, এখনও ভেরিফিকেশনের কাজ চলছে। সেটা শেষ হলেই যোগ্যদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৩,০০০ টাকা। এক্ষেত্রে কিছুটা সময় লাগছে। কারণ, সমস্ত ডকুমন্ট যাচাই করার কাজ শেষ হলেই যোগ্যতার নিরিখে যারা সমস্ত শর্ত পূরণ করবেন, তারা প্রত্যেকেই ৩,০০০ টাকা করে পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ভেরিফিকেশনের কাজ দ্রুত শেষ হবে এবং যোগ্য মহিলারা অনেকেই অগাস্ট মাসে টাকা পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে ডিবিটি-র মাধ্যমে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন
যারা যোগ্য তারা সবাই টাকা পাবেন। এমনকি, যারা ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও যতদিন না বাতিল বলে ঘোষণা করা হচ্ছে, ততদিন এই ভাতা চালু থাকবে। পাশাপাশি যারা বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এই দেশে এসেছেন এবং CAA-তে আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে যতক্ষণ না CAA-র বিষয়টি নিষ্পত্তি হচ্ছে, ততদিন অবধি এই ভাতা চালু থাকবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।