MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Annapurna Bhandar: যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তাঁরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? যা জানাল সরকার

Annapurna Bhandar: যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তাঁরা কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন? যা জানাল সরকার

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

2 Min read
Author : Sanjoy Patra
Published : May 18 2026, 03:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

Annapurna Bhandar Online Apply: সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী। পঞ্চায়েত, কৃষি বিপণন ও প্রাণীসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ, নারী, শিশু ও সমাজকল্যাণ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, ক্রীড়া ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, খাদ্য ও খাদ্য সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনিয়া এবং আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ai photo

মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি তিনি ঘোষণা করেন। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পেতে শুরু করবেন মহিলারা।

36
Image Credit : ai photo

এতদিন পর্যন্ত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তারা সকলেই পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা। যারা সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন। যারা নাম বাদ যাওয়ার পর ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তাঁরাও পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার।

46
Image Credit : Asianet News

কিন্তু যারা নতুন করে আবেদন করতে চান বা যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি, তাঁরা কি করবেন? তাঁরা কি আদৌ টাকা পাবেন? এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন অগ্নিমিত্রা পাল।

56
Image Credit : AI PHOTO

যারা নতুন করে আবেদন করতে চান, তাঁদের জন্য শীঘ্রই চালু করা হবে পোর্টাল। অগ্নিমিত্রা পাল জানালেন, ওই পোর্টালের মাধ্যমে আবেদন করলেই নথি যাচাইয়ের পর সরাসরি অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩ হাজার টাকা।

66
Image Credit : AI PHOTE

আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনেই। মন্ত্রী এর আগে জানিয়েছিলেন, ওয়েবসাইট খুব সহজ করা হবে। সমস্ত মানুষ যাতে অনলাইনেই আবেদন করতে পারেন সেটা দেখা হবে। যিনি ক্লাস ওয়ান পাস কিংবা ক্লাস পাস করেছেন বা হয়ত শিক্ষার আলোই দেখেননি তাঁদেরও কোনও অসুবিধা হবে না। এতটাই সহজ ভাবে অনলাইনে আবেদনের পদ্ধতি করা হবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kolkata Tram: কলকাতায় রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার ট্রাম! কবে থেকে শুরু হবে কাজ
Recommended image2
Nabanna Holidays on Janmashtami: জন্মাষ্টমীতে কি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর? নোটিস জারি
Recommended image3
Now Playing
Dilip Ghosh: পচা মাংস কাণ্ড থেকে অভিষেক বিতর্ক, একাধিক ইস্যুতে দিলীপ ঘোষের একের পর এক বোমা!
Recommended image4
Kolkata Weather Forecast: অতি সক্রিয় নিম্নচাপের জেরে বুধেও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কবে কমবে দুর্যোগ?
Recommended image5
Kolkata Municipal Vote 2026: পুজোর পরই পুরসভা নির্বাচনের ঢাকে বাদ্যি? ভোট কবে হবে জানিয়ে দিলো কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved