- Home
- West Bengal
- Annapurna Bhandar: উৎসবের মরশুমে অক্টোবর মাসে আগেই ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানুন সরকারের নয়া ঘোষণা
Annapurna Bhandar: উৎসবের মরশুমে অক্টোবর মাসে আগেই ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানুন সরকারের নয়া ঘোষণা
Annapurna Bhandar Update:মাস ঘুরলেই শুরু উৎসবের মরশুম। দুর্গাপুজোর সময় হাতে টাকাপয়সারও দরকার থাকে সকলেরই। কিন্তু জানেন কী আগামী মাসে কখন ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? রইল বিরাট আপডেট। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প
বঙ্গ বিধানসভা ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় তিনহাজার টাকা করে দেওয়া হবে বলে আগেই জানিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। গত ৪ মে পালাবদলের পর ধীরে ধীরে জুন মাস থেকে শুরু হয়েছে এই প্রকল্পে টাকা প্রদানের কাজ। সেপ্টেম্বরে চতুর্থ কিস্তির টাকা ঢুকলেও এখনও অনেকেই মুখিয়ে রয়েছে অক্টোবরের টাকা নিয়ে। কারণ, সামনেই পুজোর মাস। ফলে উৎসবের মরশুমে হাতে কড়কড়ে তিনহাজার টাকার নোট থাকলে উপকৃত হবেন আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলারা।

অক্টোবরে কবে ঢুকবে টাকা?
অন্নপূর্ণা যোজনায় আবেদনের ভিত্তিতে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে তিনহাজার টাকা প্রদান করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রতিমাসের ১৭ তারিখ যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। ফলে অক্টোবর মাসেও যে ১৭ তারিখ নাগাদ টাকা ঢুকবে সেই ব্যাপারে এই বার্তায় দিয়েছে প্রশাসন।
পুজোর মাসে কী আগে ঢুকবে টাকা?
আগামী মাসে যেহেতু দুর্গাপুজো। এবং খাতায় কলমে অক্টোবর মাসের ১৭ তারিখ থেকেই পুজো শুরু হচ্ছে ফলে সরকারি ছুটি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আগামী মাসে ১৭ অক্টোবর টাকা ঢুকবে নাকি তার আগে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে? সেই বিষয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না।
কীভাবে বুঝবেন টাকা পেয়েছেন কীনা?
অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকেছে কীনা অ্যাকাউন্টে তা জানতে সাইবার ক্যাফে, ব্যাঙ্ক বা সিএসপি-তে যাওয়ার আর কোনও প্রয়োজন নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকলেই ফোনে টাকা ঢোকার মেসেজ পাবেন। এছাড়াও আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড করে মোবাইলে নেট ব্যাকিং চালু করলেও অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং আপনার টাকা চেক করতে পারবেন।
কী বলছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন যে, প্রতিমাসের ১৭ তারিখ এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। এছাড়াও যারা একসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ও বিধবা ভাতার টাকা পাচ্ছেন তাদেরকে যে কোনও একটি প্রকল্প বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে অক্টোবর মাস থেকেই মিলবে জোড়া ভাতার টাকা। যে কোনও একটি প্রকল্পেই আর্থিক সহায়তা পাবেন আবেদনকারীরা।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

