MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
8th Pay Commission
What is APAAR ID Card?
Bay Leaf Advantages in Smartphone
Annapurna Bhandar
Digital Birth Certificate
Annapurna Yojana Payment
School Holiday
West Bengal Orange Alert
Ajker Rashifal
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • আবেদন করলেও অগাস্ট মাসে অন্নপূর্ণার যোজনার টাকা পাবেন না এই মহিলারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আবেদন করলেও অগাস্ট মাসে অন্নপূর্ণার যোজনার টাকা পাবেন না এই মহিলারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে অনেকগুলি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হবে।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 06 2026, 07:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

অন্নপূর্ণা যোজনা নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে অনেকগুলি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ১৭ আগস্ট থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রী জানান যে যোগ্য মহিলারা টাকা পাবেন যাদের আবেদন ভেরিফিকেশন হয়ে গিয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

তিনি আরও বলেন, নবান্ন থেকে ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আরও ১ কোটি ১৯ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হয়। ৩১ জুলাই পর্যন্ত আবেদন নেওয়া হয়েছে। অফলাইনে জমা পড়া আবেদনগুলি পোর্টালে আপলোড করার কাজ হয়েছে। ভেরিফিকেশন করা হয়েছে। ৩১ জুলাই পর্যন্ত ২ কোটি ১৬ লক্ষ আবেদন করেছেন। সমস্ত আবেদন ভেরিফিকেশন করার কাজ চলছে। সেই কাজ শেষের পথে।

36
Image Credit : Getty

১০ আগাস্ট সাংবাদিক বৈঠক করে সরকার জানিয়ে দেবে কারা কারা টাকা পাওয়ার যোগ্য হবেন। সমস্তটাই সেদিন বলা হবে। ১৭ অগাস্ট থেকে টাকা পাঠানো শুরু হবে। মুখ্যমন্ত্রী বলেন, "৩১ জুলাই পর্যন্ত আবেদন নিয়েছি। প্রত্যেকটা আবেদন যাচাইয়ের কাজ চলছে। তা প্রায় শেষ পর্যায়ে। আগামী ১০ আগস্ট দুপুর ২টোয় আমি এবং সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মালতি রাভা রায় এ বিষয়ে সাংবাদিক বৈঠক করব। কারা পাবেন, কারা পাবেন না— বিশদে বলব সেখানে।"

46
Image Credit : Getty

এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, যে সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার আবেদন করেছেন, তাঁরা সবাই ১৭ অগাস্ট টাকা পাবেন না। ১৭ অগাস্ট থেকে টাকা পাঠানো শুরু হবে। ১৭ অগাস্ট থেকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলেই সবাই একসঙ্গে পাবেন এমন নয়। ভেরিফিকেশনের কাজ শেষ হলেই পর্যায়ক্রমে যোগ্য আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।

56
Image Credit : Feepic

অর্থাৎ সকলে এখনই টাকা পাচ্ছেন না। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১০ জুলাই পর্যন্ত যে সমস্ত মহিলা অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছেন, যাচাই প্রক্রিয়ায় যাদের আবেদনে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁরাই ১৭ আগস্ট টাকা পাবেন। ১০ তারিখের পর আবেদন করলে টাকা পেতে কিছুটা দেরি হতে পারে। ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার আবেদন নেওয়া হয়েছে। মোট ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। সেগুলি এখন যাচাইয়ের কাজ চলছে। সমস্ত তথ্য ঠিক ভাবে দেওয়া হয়েছে কি না, আবেদনের মানদণ্ডগুলি পূরণ হয়েছে কি না, দেখছেন আধিকারিকেরা। ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন, তাঁদের টাকা দিতে আরও সময় লাগবে। কারণ, তাঁদের আবেদনের যাচাই প্রক্রিয়া ওই সময়ের মধ্যে শেষ হবে না।

66
Image Credit : Getty

শুভেন্দু জানিয়েছেন, একটা প্রকল্প চালাতে গেলে যে ন্যূনতম অর্থনৈতিক প্রক্রিয়া মানতে হয়, সেটা মানা হবে। শুধু এই মাসের জন্যেই অন্নপূর্ণা যোজনার টাকা দিতে ১৭ তারিখ হচ্ছে। পরের মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। বিজেপি সরকার যত দিন ক্ষমতায় থাকবে, টাকা পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অনেকেই এই প্রকল্প নিয়ে ভুয়ো খবর সমাজমাধ্যমে ছড়াচ্ছেন। তাঁদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেবে সরকার। তিনি বলেন, বিজেপি এই রাজ্যে আগামী ১০০ বছর ক্ষমতায় থাকবে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Suvendu Adhikari: 'আপনাদেরকেই প্রমাণ করতে হবে...' উপনির্বাচনের আগেই মুসলিমদের কঠিন চ্যালেঞ্জ শুভেন্দুর!
Recommended image2
Now Playing
Riju on CM Suvendu: চন্দ্রনাথ রথ খুনে ‘ভাইপো গ্যাং’! ২ কোটির সুপারি নিয়ে শুভেন্দুকে সরাসরি প্রশ্ন ঋজু দত্তের
Recommended image3
Now Playing
CM Suvendu On Annapurna Bhandar: ৩,০০০-এর অপেক্ষা শেষ? মোদীর জন্মদিনেই ‘যোগ্য’দের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা
Recommended image4
Now Playing
Samik Bhattacharya On Rejinagar By Election: রেজিনগরে বিজেপি জিতলেই ১ বছরে শিল্পের ধোঁয়া! শমীকের বড় ঘোষণা
Recommended image5
Now Playing
Los Angeles Air Crash: LIVE সংবাদ সংগ্রহের মাঝেই ভয়াবহ বিপর্যয়! ভেঙে পড়ল NBC-র হেলিকপ্টার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved