Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনায় মহিলাদের জন্য বড় ছাড়! এবার জমি, বাড়ি থাকলেও মাসিক ৩ হাজার টাকা সুহবিধা পাবেন এই মহিলারা..

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আরও অনেক বেশি সংখ্যক মহিলাকে এই প্রকল্পের আওতায় আনতে একাধিক শর্ত শিথিল করা হয়েছে। জানা গিয়েছে, যারা বিশেষ করে গ্রামীণ এলাকার মহিলাদের জন্য বাড়ি ও জমি সংক্রান্ত নিয়মে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগে শুধুমাত্র কিছু নির্দিষ্ট শর্তের কারণে যাঁরা প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়েছিলেন, তাঁদের অনেকেই এবার টাকা পাওয়ার সুযোগ পাবেন।

অন্নপূর্ণা যোজনায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, গ্রামীণ এলাকায় বাড়িতে তিনটি বা তার বেশি ঘর থাকলেও শুধুমাত্র সেই কারণে আর আবেদন বাতিল হবে না। পাশাপাশি জমির পরিমাণ নিয়েও গ্রামীণ এলাকার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হয়েছে। তবে পুরনিগম এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমি থাকলে এখনও যোগ্যতার ক্ষেত্রে সমস্যা হতে পারে।

এই প্রকল্পের সুবিধা পেতে আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। নিজের মাসিক আয় ১০ হাজার টাকার কম হওয়া-সহ অন্যান্য যোগ্যতার শর্তও যাচাই করা হবে। সরকারি চাকরি বা নির্দিষ্ট সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য নয়।

এদিকে আগস্ট মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ১৭ আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা জানানো হয়েছে। সেপ্টেম্বর থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মিত টাকা দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সরকারের এই সিদ্ধান্তে অন্নপূর্ণা যোজনার আওতাধীনের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।