MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • WB Govt Helpline: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে এই নম্বরে ফোন করুন, হেল্পলাইন চালু সরকারের

WB Govt Helpline: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে এই নম্বরে ফোন করুন, হেল্পলাইন চালু সরকারের

নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। ফোন করে অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'আপনার সরকার আপনার পাশে'।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Jun 03 2026, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

নাগরিকদের জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। সরকারি বিভিন্ন পরিষেবা পেতে সমস্যা হলে এই হেল্পলাইনে যোগাযোগ করা যাবে। ফোন করে অভিযোগ জানানো যাবে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'আপনার সরকার আপনার পাশে'। সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত একটা নির্দিষ্ট নম্বরে ফোন করে অভিযোগ জানানো হবে। সোমবার থেকে শনিবার এই পরিষেবা চালু থাকবে। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলেও এই নম্বরে যোগাযোগ করা যাবে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : ANI

প্রতিশ্রুতি মতোই নতুন সরকার এক এক করে নানা নতুন প্রকল্প ও পরিষেবা চালু করছে। বুধবারই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হবে। এছাড়াও, রাজ্যে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু হয়েছে ১ জুন থেকে। আগামীদিনে আরও অনেক প্রকল্প চালু হবে। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নাগরিকরা যাতে সমস্যায় না পড়েন, সেই কারণেই এই হেল্পলাইন চালু করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

36
Image Credit : ANI

রাজ্য সরকারের হেল্পলাইনের নম্বর হল-8282082820। এছাডা়ও ইমেল করেও নাগরিকরা অভিযোগ জানাতে পারবেন। সেই ইমেল অ্যাড্রেস হল-asap@wb.gov.in। সোম থেকে শনিবার সকাল ৯টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চালু থাকবে হেল্পলাইন। ওই সময়ের মধ্যে ফোন করে অভিযোগ জানানো যাবে।

46
Image Credit : chatgpt

এর আগে রাজ্যের নারী ও সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, মহিলাদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যাপারে নতুন রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। কোনও সমস্যায় পড়লে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাহায্য পান, তার জন্য এবার বিশেষ হেল্প লাইন নম্বর চালু করা হবে।

56
Image Credit : Asianet News

অগ্নিমিত্রা বলেছেন, 'আমার পশ্চিমবঙ্গের মা-বোনেরা, তাঁরা যখন খুশি বেরোবেন, যা পোশাক পরতে ইচ্ছে করে পরবেন, যখন যা খেতে ইচ্ছে করে সেই খাবার খাবেন। কেউ বলে দেবে না আপনারা কী খাবেন, কী পরবেন, আপনাদের কখন বেরনো উচিত, আর কখন বেরনো উচিত নয়। আমরা বলব না রাত ৮টার পর মহিলারা বেরিয়েছে কেন? মন খুলে, খোলা আকাশের নীচে, বিজেপি সরকারের আমলে নিঃশ্বাস নিন, স্বাধীনতার নিঃশ্বাস।"

66
Image Credit : Asianet News

তিনি আরও বলেন, "আরেকটি সুখবর। এতদিন মহিলাদের জন্য কোনও হেল্পলাইন নম্বর ছিল না। আমরা বহুবার বলেছিলাম। খুব তাড়াতাড়ি ১৮১ মহিলাদের হেল্পলাইন নম্বর আমরা চালু করতে চলেছি। এই নম্বরে ফোন করলে জিও ট্যাগিংয়ের মাধ্যমে আপনি কোথায় রয়েছেন, কোথায় সমস্যায় পড়েছেন, তা জানা যাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংকল্প পত্রে বলেছেন প্রতিটি থানায় মহিলা হেল্প ডেস্ক থাকবে। এই হেল্পলাইন নম্বরে ফোন করলে আপনার লোকেশন অনুসারে আপনার কাছাকাছি থানার মহিলা ডেস্কে খবর চলে যাবে, যাতে আপনারা দ্রুত সাহায্য পান। আপনাদের আর নীতিপুলিশির শিকার হতে হবে না।'

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: ঘনাচ্ছে দুর্যোগ, নিম্নচাপের প্রভাবে ভিজবে দক্ষিণের একাধিক জেলা, বৃষ্টি কোথায় কোথায়?
Recommended image2
Now Playing
রেজিনগরে মর্মান্তিক দুর্ঘটনা, জেসমিনার বাড়িতে শুভেন্দু, দিলেন বড় প্রতিশ্রুতি
Recommended image3
Now Playing
Mamata Banerjee: হাইজ্যাক করে, থ্রেট দিয়ে হারিয়েছে আমায়, মমতার বিস্ফোরক অভিযোগ
Recommended image4
Now Playing
Madan Mitra: অনুব্রত-হামলার নেপথ্যে কে? মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
Recommended image5
Now Playing
CM Suvendu Latest Speech: ‘২ বছরে ৪০ হাজার শ্রমিককে ফেরাব!’ রেজিনগরে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved