MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Ashok Dinda Net Worth: ৯০০ গ্রাম সোনা, ৫ বছরে বেড়েছে সম্পত্তি, মোট কত সম্পদের মালিক BJP-র অশোক দিন্দা?

Ashok Dinda Net Worth: ৯০০ গ্রাম সোনা, ৫ বছরে বেড়েছে সম্পত্তি, মোট কত সম্পদের মালিক BJP-র অশোক দিন্দা?

Ashok Dinda Affidavit: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ময়না আসন থেকে আবারও বিজেপির টিকিট পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে যোগ দেন বিজেপিতে। প্রথম বার ভোটে লড়েই জয়ী হন।

3 Min read
Author : Sanjoy Patra
Published : Apr 06 2026, 11:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : Asianet News

Ashok Dinda Affidavit: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ময়না আসন থেকে আবারও বিজেপির টিকিট পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। ২০২১ সালের বিধানসভা ভোটের আগে যোগ দেন বিজেপিতে। প্রথম বার ভোটে লড়েই জয়ী হন। ময়নার বিধায়ক অশোককে এ বার ফের সেই একই আসন থেকে প্রার্থী করেছে বিজেপি। ইতিমধ্যে মনোনয়নপত্রও জমা দিয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে চন্দন মণ্ডলকে। ময়নার বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়কের সম্পত্তি, জমিজমা, আয় থেকে শুরু করে বিভিন্ন তথ্য উঠে এসেছে তাঁর নির্বাচনী হলফনামায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

২০২১ সালে ময়না বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। তৃণমূল টিকিট দিয়েছিল চিকিৎসক সংগ্রামকুমার দোলইকে। দিন্দার ভোট ছিল ১ লক্ষ ৮ হাজার ১০৯। ডাক্তারবাবু পেয়েছিলেন ১ লক্ষ ৬ হাজার ৮৪৯ ভোট।

37
Image Credit : Asianet News

প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা বাংলায় স্নাতক। সিকিমের ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি থেকে ২০১০ সালে স্নাতক হন তিনি। পেশাগত পরিচয়ে অশোক জানিয়েছেন, রাজনীতির পাশাপাশি তিনি সিএবি-র ‘ভিশন কোচ’।

47
Image Credit : Asianet News

২০২১ থেকে ২০২৬, পাঁচ বছরে অশোকের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। শুধু তাঁর নিজের নামে থাকা অস্থাবর সম্পত্তিই বৃদ্ধি পেয়েছে দ্বিগুণের বেশি। তবে পাঁচ বছর আগে তাঁর তিনটি গাড়ি ছিল। এখন তা কমে দু’টি হয়েছে। যদিও বিএমডাব্লিউ গাড়িটি এখনও রয়েছে। ২০২১ সালে হলফনামা অনুযায়ী, অশোকের ১ কোটি ৯ লক্ষ ৮০ হাজার ১২৫ টাকার অস্থাবর সম্পত্তি ছিল। এ ছাড়া তাঁর স্থাবর সম্পত্তি (জমিজমা, বাড়ি ইত্যাদি)-র সেই সময়ের বাজারমূল্য ছিল ২ কোটি ৬৭ লক্ষ ৭৬ হাজার টাকা। এর মধ্যে কিছু স্থাবর সম্পত্তি উত্তরাধিকার সূত্রেও পেয়েছেন তিনি। পাঁচ বছর পেরিয়ে তাঁর স্থাবর এবং অস্থাবর উভয় সম্পত্তির পরিমাণই বৃদ্ধি পেয়েছে। অশোকের অস্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ৪৫ লক্ষ ৭৬ হাজার ৪৩৭ টাকায়। স্থাবর সম্পত্তির বাজারমূল্য ৪ কোটি ৯৪ হাজার টাকা।

57
Image Credit : our own

২০২৪-২৫ অর্থবর্ষে অশোকের আয় ছিল ৩৭ লক্ষ ৩০ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, তাঁর কাছে নগদে ৭ লক্ষ ১০ হাজার ৫০০ টাকা ছিল। ছ’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। সেই অ্যাকাউন্টগুলিতে ৮,৭০,৫০০ টাকা, ৫০,৭৪৮ টাকা, ২,০০,০০০ টাকা, ১,৫০,০০০ টাকা এবং অপর দু’টিতে ৫০,০০০ টাকা করে রয়েছে। এ ছাড়া পোস্ট অফিসেও ৯ লক্ষ ৯৪ হাজার টাকা রেখেছেন অশোক। তাঁর কাছে ৯০০ গ্রাম সোনা রয়েছে, যার দাম ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এ ছাড়া তিন কেজি রুপোও রয়েছে তাঁর কাছে। তার দাম সাড়ে সাত লক্ষ টাকা। তাঁর স্ত্রীর নামেও সোনা রয়েছে। অশোকের স্ত্রীর মোট ৩৪ লক্ষ ২৭ হাজার ১৫২ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। স্ত্রীর নামে যে স্থাবর সম্পত্তি রয়েছে, তার বর্তমান মূল্য ১৫ লক্ষ টাকা।

67
Image Credit : Getty

পাঁচ বছর আগে অশোকের নিজের নামে তিনটি গাড়ি ছিল। তার মধ্যে একটি বিএমডাব্লিউ। যার দাম ৫১ লক্ষ টাকা। এ ছাড়া আরও দু’টি গাড়ি ছিল তাঁর। একটির দাম ছিল ১২ লক্ষ টাকা, অপরটির ১৩ লক্ষ টাকা। নতুন হলফনামা অনুযায়ী, পরের দু’টি গাড়ি এখন আর নেই তাঁর কাছে। পরিবর্তে অন্য একটি গাড়ি ব্যবহার করছেন তিনি। সেটির দাম সাড়ে ২১ লক্ষ টাকা। যদিও পুরনো বিএমডাব্লিউ গাড়িটি এখনও রয়েছে অশোকের। ব্যাঙ্ক থেকে ৫৬ লক্ষ ৫১ হাজার টাকার একটি গৃহঋণও নিয়েছেন তিনি।

77
Image Credit : Getty

হলফনামা অনুযায়ী, অশোকের বিরুদ্ধে মোট ৬টি এফআইআর হয়েছে। এর মধ্যে ময়না থানায় দু’টি এবং তমলুক থানায় তিনটি এফআইআর রয়েছে। নিউ মার্কেট থানাতেও তাঁর বিরুদ্ধে একটি এফআইআর রুজু হয়েছে। কোনও মামলাতেই এখনও চার্জগঠন হয়নি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh : রঙ মোছা নিয়ে তীব্র কটাক্ষ কুণালের, পুলিশের উচিত FIR করা
Recommended image2
Now Playing
CM Suvendu: 'কাজ করে না, পার্টির লোকদের ঢুকিয়ে দিয়ে গেছে' মুর্শিদাবাদে বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু
Recommended image3
আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় নজিরবিহীন সিদ্ধান্ত পুজোর মধ্যেই, বাতিল ২ TPA
Recommended image4
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image5
পুজোয় চাই ‘ভাড়াটে প্রেমিক’! সোশ্যাল মিডিয়া পোস্টে চুমু থেকে শাড়ির আঁচল সামলানো, সব কিছুরই বাঁধা রেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved