MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
West Bengal Nabanna Allowance
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
Bengal Richest Person
Tech Layoffs 2026
Nabanna DA Hike
DA Hike Before 8th Pay Commission
8th Pay Commission AICPI-IW Index Signs
ISRO and Private Sector Collaboration
Nepal Flood Cash Found Under Mud
DA Hike
Annapurna Yojana
Natural Home Remedies for Insects
WB Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Ayushman Bharat e Kyc: ই-কেওয়াইসি করেননি এখনও! কীভাবে চেক করবেন Ayushman Bharat-এর স্ট্যাটাস?

Ayushman Bharat e Kyc: ই-কেওয়াইসি করেননি এখনও! কীভাবে চেক করবেন Ayushman Bharat-এর স্ট্যাটাস?

Ayushman Bharat e Kyc: রাজ্য সরকারের স্বাস্থ্য বীমা আয়ুস্মান ভারতের সুবিধা নিতে এখনও ই-কেওয়াইসি করাননি? জানেন ই-কেওয়াইসি না করালে মিলবে না কার্ড? কীভাবে করাবেন এই ই-কেওয়াইসি? কতদিন পর্যন্ত এই কাজ হবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 09 2026, 09:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
আয়ুস্মান ভারত কার্ড
Image Credit : Asianet News

আয়ুস্মান ভারত কার্ড

রাজ্য সরকারের আয়ুস্মান ভারত প্রকল্পে আবেদনের পর রয়েছে আরও অনেকগুলি কাজ। যেগুলি সম্পূর্ণ না করলে আপনি বা আপনার পরিবারের সদস্যরা হাতে পাবেন না বিজেপি সরকারের স্বাস্থ্য বীমার এই কার্ড। সূত্রের খবর, আয়ুস্মান ভারতের কার্ড পাওয়ার জন্য শুধু অফলাইনে ফর্ম ফিলাপ করে আশাকর্মীদের কাছে জমা দেওয়ায় যথেষ্ট নয়। এই কার্ড হাতে পেতে আরও অনেকগুলি ধাপ পেরতো হবে। তবেই মিলবে রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্য সংক্রান্ত আর্থিক সুবিধা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কবে থেকে চালু হচ্ছে আয়ুস্মান ভারত কার্ড?
Image Credit : Asianet News

কবে থেকে চালু হচ্ছে আয়ুস্মান ভারত কার্ড?

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্ন থেকে অনেককেই হাতে হাতে এই আয়ুস্মান ভারতের কার্ড প্রদান করেছেন। তবে সরকারি স্বাস্থ্য বীমা সংক্রান্ত এই কার্ড পেতে হলে ফর্ম জমা দেওয়ার পর ই-কেওয়াইসি করাও বাধ্যতামূলক। নাহলে আপনার কার্ড ডাউনলোড করা যাবে না। সেটির স্ট্যাটাস পেন্ডিং অথবা আইডেন্টিফাইয়েড দেখাবে।

Related Articles

Related image1
Fake Paneer Food: খাস কলকাতায় মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে পর্দা ফাঁস
Related image2
SC On Abhishek Banerjee: বিলবোর্ড খোলার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের, কী বলল আদালত?
36
কী কী সুবিধা মিলবে এই কার্ডে
Image Credit : Asianet News

কী কী সুবিধা মিলবে এই কার্ডে

আয়ুস্মান ভারত কার্ডের মাধ্যমে বয়স্ক নাগরিকদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত এককালীন ৫ লক্ষ টাকার আর্থিক সুবিধা মিলবে। শুধু তাই নয়, ই-কেওয়াইসি-র মাধ্যমে এই কার্ড ডাউনলোড করার পর রাজ্যের যেকোনও সরকারি হাসপাতালে রোগীরা এই কার্ডের মাধ্যমে আর্থিক সংক্রান্ত সুবিধা নিতে পারবেন।

46
কারা করছে এই ই-কেওয়াইসি-র কাজ?
Image Credit : AI

কারা করছে এই ই-কেওয়াইসি-র কাজ?

আয়ুস্মান ভারত প্রকল্পে আবেদনের জন্য যেমন নিজ নিজ এলাকার আশাকর্মীদের কাছে গিয়ে ফর্ম জমা দিতে হয়েছে তেমনই এই ই-কেওয়াইসি-র ক্ষেত্রেও আশাকর্মীরাই আপনাকে সহায়তা করবে। তাদের স্মার্ট ফোনের সাহায্য আয়ুস্মান ভারত অ্যাপ দিয়ে আপনার ফর্মের অবস্থান এবং ই-কেওয়াইসি সম্পূর্ণ করে দিতে পারবেন।

56
ই-কেওয়াইসি করতে কী কী লাগছে?
Image Credit : Asianet News

ই-কেওয়াইসি করতে কী কী লাগছে?

ই-কেওয়াইসি করতে হলে স্মার্ট ফোনে আয়ুস্মান ভারত অ্যাপ ডাইনলোড করতে হবে সবার প্রথমে। আশাকর্মীদের যেহেতু এই অ্যাপে আইডি তৈরি করে দেওয়া হয় তাই জন্য তারা ফোন নম্বর এবং আধার ওটিপি দিয়ে লগইন করতে পারবেন। এরপর উপভোক্তার রেশন কার্ডের আইডি নং অথবা আধার কার্ডের নম্বর, ক্যাপচা এবং ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে এই কাজ করা যাবে। গ্রাহকদের কার্ডের স্ট্যাটাসও এই উপায়ে চেক করা যাবে।

66
কতদিন পর্যন্ত এই কাজ চলবে?
Image Credit : Asianet News

কতদিন পর্যন্ত এই কাজ চলবে?

ই-কেওয়াইসি-র কাজ কতদিন পর্যন্ত চলবে সরকারি তরফে এই বিষয়ে বিস্তারিত কিছু জানানো না হলেও যতদিন না পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে ততদিনই আশাকর্মীদের মাধ্যমে এই কাজ করা হবে। তবে আশা দিদিমণিদের উপর থেকে চাপ কিছুটা কমাতে এখন সাইবার ক্যাফে বা তথ্যমিত্র কেন্দ্রগুলিতেও মিলছে এই পরিষেবা।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
শুভেন্দু অধিকারী
কলকাতার খবর
বাংলা খবর
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Ayushman Bharat e Kyc - ই-কেওয়াইসি করেননি এখনও! কীভাবে চেক করবেন Ayushman Bharat-এর স্ট্যাটাস?
Recommended image2
Annapurna Day: সেপ্টেম্বরে ঢুকবে দ্বিগুণ টাকা? ‘অন্নপূর্ণা দিবস’-এ মহিলাদের বিশেষ কিস্তি দেওয়ার ঘোষণা শুভেন্দুর
Recommended image3
Weather Update: আপাতত কাটছে না দুর্যোগ, দক্ষিণের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, রইল আবহাওয়ার আপডেট
Recommended image4
Now Playing
নামী ৪০টি রেস্তোরাঁর লাইসেন্স সাসপেন্ড, জানালেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডে
Recommended image5
Now Playing
মমতার রাস্তাতেই চলছেন শুভেন্দু, পুজো নিয়ে বিস্ফোরক সৌগত রায়
Related Stories
Recommended image1
Fake Paneer Food: খাস কলকাতায় মাছ-মাংসের পর এবার ভেজাল পনির! খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে পর্দা ফাঁস
Recommended image2
SC On Abhishek Banerjee: বিলবোর্ড খোলার মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূলের, কী বলল আদালত?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved