MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Bardhakya Bhata: চলতি মাসের এই দিনই ঢুকবে বার্ধক্য ভাতার ১৫০০ টাকা, নবান্ন থেকে বড় খবর

Bardhakya Bhata: চলতি মাসের এই দিনই ঢুকবে বার্ধক্য ভাতার ১৫০০ টাকা, নবান্ন থেকে বড় খবর

বার্ধক্য ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। এবার জানা গেল, কতজন উপভোক্তা এই বর্ধিত ভাতা পাবেন এবং কবে থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Sep 04 2026, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

বার্ধক্য ভাতা এক হাজার টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করার ঘোষণা আগেই করেছিল রাজ্য সরকার। এবার জানা গেল, কতজন উপভোক্তা এই বর্ধিত ভাতা পাবেন এবং কবে থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। সূত্রের খবর, রাজ্যের প্রায় ৬০ লক্ষ ষাটোর্ধ্ব ব্যক্তি এই সুবিধা পেতে চলেছেন।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Getty

নবান্ন সূত্রে জানা গিয়েছে, মোট ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে প্রায় ২০ লক্ষ কেন্দ্রীয় সহায়তাপ্রাপ্ত জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের আওতায় রয়েছেন। এই প্রকল্পে ৬০ থেকে ৭৯ বছর বয়সি উপভোক্তাদের জন্য কেন্দ্রের বরাদ্দ ২০০ টাকা। ৮০ বছরের বেশি বয়সিদের ক্ষেত্রে কেন্দ্র দেয় ৫০০ টাকা। এর সঙ্গে রাজ্যের নিজস্ব অর্থ যোগ করে এতদিন মোট ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেওয়া হত। এবার সেই ভাতাই বেড়ে হচ্ছে ১,৫০০ টাকা।

36
Image Credit : Getty

অন্যদিকে, বাকি ৪০ লক্ষ উপভোক্তাকে সমাজকল্যাণ দফতর পরিচালিত রাজ্যের নিজস্ব প্রকল্পের মাধ্যমে ভাতা দেওয়া হবে। এই ৪০ লক্ষ উপভোক্তার ভাতার পুরো খরচই বহন করবে রাজ্য সরকার।

46
Image Credit : Getty

উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে নির্বিঘ্নে টাকা পৌঁছে যায়, সে বিষয়ে বিশেষ নজর দিচ্ছে নবান্ন। জেলা প্রশাসন সূত্রে খবর, সেই লক্ষ্যেই বৃহস্পতিবার দুপুরে একটি ভার্চুয়াল বৈঠক হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানোর সময় যে ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বার্ধক্য ভাতা প্রদানের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক প্রশাসন। আগামী সোমবার, ৭ সেপ্টেম্বর থেকেই বার্ধক্য ভাতা পাঠানোর কাজ শুরু করবে রাজ্য।

56
Image Credit : Feepic

এদিকে, বার্ধক্য ভাতা বৃদ্ধির পরই উঠছে অন্য প্রশ্ন। নির্বাচনী প্রতিশ্রুতিতে রাজ্যে বার্ধক্য ভাতা দ্বিগুণ করার কথা বলেছিল বিজেপি। আগের সরকার যেখানে ১,০০০ টাকা করে ভাতা দিত, সেখানে দ্বিগুণ হলে ভাতার পরিমাণ হওয়ার কথা ২,০০০ টাকা। তাহলে এখন ১,৫০০ টাকা কেন?

66
Image Credit : Getty

প্রশাসনিক মহলের বক্তব্য, ধাপে ধাপে এই খাতে সুবিধার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে রাজ্যের। আপাতত ৫০০ টাকা বাড়িয়ে ভাতা ১,৫০০ টাকা করা হয়েছে। নতুন অর্থবর্ষ শুরু হলে বার্ধক্য ভাতা আরও বাড়িয়ে ২,০০০ টাকা করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Anubrata Mondal : মেজাজ হারালেন অনুব্রত, কেষ্টর মুখে কষ্টের কথা
Recommended image2
Now Playing
Mamata Banerjee Detained In Delhi: ধর্না থেকে প্রিজন ভ্যান, তারপর থানা! ছাড়া পেয়েই দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব মমতা
Recommended image3
Now Playing
'পুলিশের গায়ে হাত দিলে তার অবস্থা সবচেয়ে খারাপ হবে', চরম কথা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Recommended image4
Now Playing
Italy Waterspouts : জলস্তম্ভের তাণ্ডবে নিমেছে ছারখার শহর, Waterspouts যেন আলাদীনের আশ্চর্য প্রদীপের দৈত্য!
Recommended image5
Now Playing
Durga Puja 2026: ১২,৪০০ নতুন পুজোকে অনুমোদন! ইডেনের মেগা শো থেকে আরও কী ঘোষণা মুখ্যমন্ত্রীর?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved