Bony Arrested: বৃহস্পতিবার বনি ওরফে অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ। তাঁর নিজের পাড়াতেই বাড়িতে পরে থাকা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরনে ছিল। সেই অবস্থাতেই কোমরে দড়ি পরিয়ে ঘোরায়। সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

সালটা ছিল ২০২৪। লোকসভা নির্বাচন। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং-কে প্রকাশ্য়েই হুমকি দিয়েছিল অভিজিৎ রায়। তিনি এলাকায় বনি নামেই পরিচচিত। এলাকার মানুষ তাকে দাপুটে তৃণমূল নেতা হিসেবেই চিন্ত। কিন্তু সেই বনিকেই এদিন কোমরে দড়়ি পরিয়ে হাফ প্যান্ট পরিয়ে এলাকায় ঘোরালো পুলিশ। বনিকে গ্রেফতার করা হয়েছে। বনির ছবি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বনিকে গ্রেফতারের কারণ

বৃহস্পতিবার বনি ওরফে অভিজিৎকে গ্রেফতার করে পুলিশ। তাঁর নিজের পাড়াতেই বাড়িতে পরে থাকা হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরনে ছিল। সেই অবস্থাতেই কোমরে দড়ি পরিয়ে ঘোরায়। পুলিশ সূত্রের খবর, বনির বিরুদ্ধে তোলাবাজি ও এলাকায় দাদাগিরি করার অভিযোগ ছিল। ভোটের ফলফল প্রকাশ্যে আসতেই বনি এলাকা ছাড়া হয়ে যায়। পুরনো একটি আগ্নেয়াস্ত্র মামলা ছিল বনির নামে। সেটির সূত্র ধরেই বনিকে গ্রেফতার করা হয়। মন্দারমণি থেকে প্রথমে গ্রেফতার করে বিজপুর থানার পুলিশ। তারপর আদালতে পেশ করা হয়। বনিকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বনির গ্রেফতারের ভিডিওঃ দেখুন সেই ভিডিও।

Scroll to load tweet…

যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এশিয়ানেট নিউজ বাংলা।

বনিকে যখন পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় তখন 'চোর, চোর' স্লোগান উঠেছিল। তাঁকে সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও কোনও প্রশ্নেরই উত্তর দেননি বনি।

বনির বাড়বাড়ন্ত

স্থানীয় সূত্রের খবর, বনি বরাবরই ক্ষমতার অলিন্দে থাকতে ভালোবাসত। বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও সাংসদ পার্থ ভৌমিকের অনুগামী হিসেবেও নিজের পরিচয় দিত। তবে ভোটের ফল প্রকাশের পরই যখন তৃণমূল ধরাসাহী হয় তখন থেকেই বেপাত্তা বনি। রাজনৈতিক মহলের অনুমান, তৃণমূল আমলে যেসব নেতারা দাদাগিরি, তোলাবাজি আর মাস্তানি করত তাদের বার্তা দিতেই তৃণমূল নেতাদের গ্রেফতার করে প্রকাশ্যে রাস্তা দিয়ে হাটানো হচ্ছে। যাতে বিরোধী দলগুলির ওপর চাপ তৈরি করা যায়।