- Home
- West Bengal
- Suvendu Adhikari: BJP জিতলে শুভেন্দু অধিকারী কি বাংলার মুখ্যমন্ত্রী? কী বলছে শুভেন্দুর রাশিফল
Suvendu Adhikari: BJP জিতলে শুভেন্দু অধিকারী কি বাংলার মুখ্যমন্ত্রী? কী বলছে শুভেন্দুর রাশিফল
Suvendu Adhikari: রাজ্যের বিরোধী দলনেতা। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সমালোচক। একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। বিজেপি জিতলে তিনি হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী
রাজ্যের বিরোধী দলনেতা। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেসের সবথেকে বড় সমালোচক। একটা সময় তিনি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন। পাশাপাশি রাজ্যের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এবার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী।
নন্দীগ্রামের পর এবার ভবানীপুর
নন্দীগ্রামের পর এবার শুভেন্দু অধিকারী ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছেন। তিনি নন্দীগ্রামে ২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারিয়েছেন।
বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী
বিজেপি কোনও রাজ্যেই বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর কথা ঘোষণা করে না। নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে ভর করই লড়াই করে। এই রাজ্যের ক্ষেত্রেও তার অন্যনা হয়নি। কারণ বিজেপি এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্ট করেনি।
এগিয়ে শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। পাশাপাশি তিনি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হারিয়েছেন। আর সেই কারণেই বিজেপির অন্দরে অন্যান্য নেতাদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী। তেমনই গুঞ্জন বিজেপির অন্দরে।
শীর্ষস্তরে ঘনিষ্টতা
বিজেপির জাতীয় নেতৃত্বের কাছেও শুভেন্দু অধিকারীর ঘনিষ্টতা রয়েছে। অমিত শাহের স্নেহভাজন তিনি। নন্দীগ্রামে জেতার কারণে ২০২১ সাল থেকেই বিজেপিতে গুরুত্ব বেড়েছে শুভেন্দু অধিকারীর।
শুভেন্দুর জন্য নিয়ম ভঙ্গ
বিজেপি সাধারণত এক প্রার্থীকে দুটি কেন্দ্রে দাঁড় করায় না। কিন্তু শুভেন্দু অধিকারীর জন্য সেই নিয়ম ভেঙেছে বিজেপি। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও প্রার্থী করেছে। আর প্রথম তালিকা প্রকাশ করেই বিজেপি জানিয়েছে শুভেন্দু দুটি কেন্দ্র থেকে লড়াই করবে।
শুভেন্দু অধিকারীর রাশিফল
- রাশি ও নক্ষত্র: শুভেন্দু অধিকারীর জন্মকালীন চন্দ্র মিথুন রাশিতে অবস্থিত। তাঁর নামের আদ্যক্ষর 'শু' অনুযায়ী তাঁর নামরাশি কুম্ভ এবং নক্ষত্র শতভিষা (রাহু দ্বারা শাসিত)।
- গ্রহের অবস্থান: বর্তমান গোচরে শনি তাঁর জন্মকালীন চন্দ্র (মিথুন) এবং নামরাশি (কুম্ভ) উভয় থেকেই অনুকূল অবস্থানে রয়েছে।
- মুখ্যমন্ত্রী হওয়ার যোগ: কিছু জ্যোতিষীর মতে, ২০২৬ সালে তাঁর কুণ্ডলীতে রাজযোগ বা শক্তিশালী রাজনৈতিক সাফল্যের যোগ রয়েছে। তবে অন্যান্য পূর্বাভাস অনুযায়ী, তিনি ভবিষ্যতে বড় কোনো ক্যাবিনেট মন্ত্রীর পদও পেতে পারেন।
শুভেন্দুর দাবি
যদিও একাধিকবার তাঁকে প্রশ্ন করা হয়েছিল বিজেপি জিতলে তিনি কী হবে বাংলার মুখ্যমন্ত্রী। সেই প্রশ্নের উত্তরে শুভেন্দু বলেছিলেন বিজেপিতে অনেক যোগ্য প্রার্থী রয়েছে। তাঁর মূল লক্ষ্যই হল বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করা। তিনি আরও বলেছিলেন বিজেপির জয়ী সদস্যরা মুখ্যমন্ত্রীর বিষয়ে একত্রিত হয়ে সিদ্ধান্ত নেবে।
জনমত সমীক্ষা
রাশিফল, বিজেপি যাই বলুক না সবশেষ সিদ্ধান্ত নেবে বাংলার জনতা। সম্প্রতি একাধিক জনমত সমীক্ষায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর প্রতি বাংলার মানুষের ৪৮.৫ শতাংশ সমর্থন রয়েছে। সেখানে শুভেন্দুর প্রতি সমর্থন রয়েছে ৩৩.৪ শতাংশ মানুষের।
সময় বাকি
২০২৬ সালে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন কিনা তার উত্তর জানা যাবে আগামী ৪ মা। কারণ ২ দফায় নির্বাচনের পর ৪ মে ফল প্রকাশ। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হতে হবে সবার প্রথম শর্ত হল বিজেপিকে বিধানসভা ভোটে জিততে হবে। যদিও শুভেন্দুর দাবি বিজেপি ১৭৭টি আসন পাবে। যদিও বিজেপির অনেক নেতাই রয়েছেন যাঁরা শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়ার পথে কাঁটা বিছিয়ে দিতে পারেন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

