বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট।

বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। ২৯৩টি আসনে ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছিল। তার পরে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয় দক্ষিণবঙ্গের সাত জেলার ১৪২টি আসনে। ২৯৪ নয়, ২৯৩টি আসনে আজ রেজাল্ট। কারণ, দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ফের ভোট হবে ২১ মে। রিগিং, ছাপ্পার অভিযোগে ভোট বাতিল হয়ে গিয়েছে। এবারের নির্বাচনে সবচেয়ে হাইপ্রোফাইল কেন্দ্র কলকাতার ভবানীপুর। এই কেন্দ্রে লড়ছেন মমা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী।

এখনও পর্যন্ত ৫৮টি আসনে এগিয়ে আছে তৃণমূল। ৬৭টি আসনে এগিয়ে আছে বিজেপি। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে এগিয়ে বিজেপি-র পার্থ ঘোষ, কুলটিতে এগিয়ে অজয়কুমার পোদ্দার। বর্ধমানের আউশগ্রামে তৃণমূলের শ্যামাপ্রসন্ন লোহার এবং মঙ্গকোটে এগিয়ে তৃণমূলের অপূর্ব চৌধুরী। নোয়াপাড়ায় এগিয়ে বিজেপির অর্জুন সিং। আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল। ময়নায় পিছিয়ে বিজেপির অশোক দিন্দা। বীরভূমের সিউড়িতে এগিয়ে বিজেপি-র জগন্নাথ চট্টোপাধ্যায়। হুগলির জাঙ্গিপাড়ায় এগিয়ে তৃণমূলের স্নেহাশিস চক্রবর্তী। বাঁকুড়ায় ৫টি আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে ৩টি। আগের নির্বাচনে ৪টি আসন পেয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৮টি।

তৃণমূল এগিয়ে আছে যে যে আসনে

  • জয়নগর
  • বারুইপুর পূর্ব
  • বিষ্ণুপুর
  • চোপড়া
  • সামশেরগঞ্জ-
  • আমতা
  • জগৎবল্লভপুর
  • উদয়নারায়ণপুর
  • বাগনান
  • ডোমজুড়

বিজেপি কোথায় কোথায় এগিয়ে

  • আলিপুরদুয়ার
  • ফালাকাটা
  • নবদ্বীপ
  • কৃষ্ণনগর উত্তর
  • শান্তিপুর-বিজেপি

কংগ্রেস এগিয়ে যে যে আসনে

  • মালতিপুর
  • মোথাবাড়ি