- Home
- West Bengal
- পুজোর আগে বিরাট চমক, ৫০ হাজারেই ফ্ল্যাট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে করবেন আবেদন?
পুজোর আগে বিরাট চমক, ৫০ হাজারেই ফ্ল্যাট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, কীভাবে করবেন আবেদন?
পুজোর আগে মাত্র ৫০ হাজার টাকায় চটকল শ্রমিকদের নতুন ফ্ল্যাট দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০-এর আওতায় কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই সস্তা বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। রইল বিস্তারিত।

পুজোর আগে বিরাট ঘোষণা সরকার পক্ষের। এবার মাত্র ৫০ হাজার টাকায় হাজারেই ফ্ল্যাট দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সদ্য এই ঘোষণা করলেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। এবার ডবল ইঞ্জিন সরকার দিতে চলেছে বিরাট চমক।

সদ্য রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বিতীয় সংযোজন প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ এর বিশেষ প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে জরাজীর্ণ, পুরনো কোয়ার্টারে বসবাসকারী চটকল শ্রমিকদের সস্তায় বাসস্থানের জায়গা করে দেওয়াই হল আসল উদ্দেশ্য।… যে সব চটকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিজেদের পরিবার নিয়ে পুরনো কোয়ার্টারগুলোতে বসবাস করছিলেন তাঁদের সস্তা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
প্রসঙ্গত, এবার মাত্র ৫০ হাজার টাকা দিলেই মিলবে ঝা চকচকে নতুন বাসস্থান। বাকি অর্থ দেবে কেন্দ্র এবং রাজ্য সরকার। মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনা ২.০ এর অ্যাফোর্ডেবল হাউজিং ইন পার্টনারশিপ প্রকল্পের অধীনে চটকল শ্রমিকদের স্বপ্ন মূল্যে বাসস্থানের ব্যবস্থা করে দেবে ডবল ইঞ্জিন সরকার।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ৪ হাজার শ্রমিক আবেদন করে ফেলেছেন। সেইসব আবেদনপত্র যাচাই করা হচ্ছে। যোগ্যতার ভিত্তিতে তৈরি করা হবে তালিকা।
তবে, যারা আর্থিক দিক থেকে দুর্বল এবং যাদের পারিবািক বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লক্ষ টাকা তারা পাবেন সুবিধা। যারা বিগত ২০ বছরে কেন্দ্র বা রাজ্য সরকারের আবাস যোজনা প্রকল্পের সুবিধা পেয়েছেন, তারা এই সুবিধা আর পাবেন না।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

