BJP vs AITC: বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) যত এগিয়ে আসছে ততই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের লড়াই বাড়ছে।
KNOW
West Bengal Politics: বিজেপি-র (BJP) পরিবর্তন যাত্রায় যাঁরা যোগ দিচ্ছেন, তাঁদের চিহ্নিত করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছে তৃণমূল কংগ্রেস (AITC)। কোনও ব্যক্তি বিজেপি-র সমর্থক হলে যুব সাথী (Banglar Yuba Sathi) এবং লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) বন্ধ করে দেওয়া হবে বলে ফতোয়া জারি করছে তৃণমূল কংগ্রেস। এমনই অভিযোগ করেছে রাজ্য বিজেপি। বাংলার প্রধান বিরোধী দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করা হয়েছে, ‘মমতার (Mamata Banerjee) মহাজঙ্গলরাজ দেখে তালিবানরাও (Taliban) লজ্জিত! লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনও সরকারি ভাতা তৃণমূলের ব্যাক্তিগত অর্থভাণ্ডার থেকে দেওয়া হয় না। মানুষের করের টাকায় সরকারি ভাতা দেওয়া হয়। বাংলাদেশি ভোটব্যাঙ্ক বিদায় হয়েছে দেখে রাতের ঘুম উড়ে গেছে মুখ্যমন্ত্রীর। গদি ধরে রাখতে মরিয়া মুখ্যমন্ত্রী এখন জনতাকে ভয় দেখানো শুরু করেছে। কিন্তু বাংলার জনগণ প্রস্তুত বাংলা-বিরোধী তৃণমূলকে বিসর্জন করতে। ২০২৬ এর নির্বাচন-বাংলাবিরোধী মুখ্যমন্ত্রীর বিসর্জন!’
শাসক দলের গোপন নির্দেশ ফাঁস বিজেপি-র
রাজ্য বিজেপি-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তৃণমূল কংগ্রেসের ২৬৭ নম্বর বুথের কর্মীদের জন্য পাঠানো গোপন নির্দেশ ফাঁস করে দেওয়া হয়েছে। এই নির্দেশে বলা হয়েছে, 'প্রিয় সাথী, এতদ্বারা ২৬৭ নম্বর বুথের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের জানানো যায়, আগামীকাল রবিবার মথুরাপুর থেকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি-র একটি সংকল্প যাত্রা শুরু হবে আর এই যাত্রায় যদি আমাদের বুথের বিজেপি-র কোনও পুরুষ বা মহিলা সমর্থক যায় তাহলে তাদের যুব সাথী ও লক্ষ্মী ভাণ্ডার বাতিল করে দেওয়া হবে। সেই জন্য বুথের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের জানানো যায় আপনারা সকাল থেকে একটুখানি খবর রাখবেন কারা যায় এবং তার নাম বুথের নেতৃত্বকে জানানোর জন্য বিশেষভাবে আহ্বান জানাই। ধন্যবাদান্তে বর্ণ গোপাল মণ্ডল।'
শাসক দলের বিরুদ্ধে সরব বিজেপি
রাজ্যে বিধানসভা নির্বাচন (2026 West Bengal Legislative Assembly election) যত এগিয়ে আসছে ততই শাসক দলের বিরুদ্ধে সরব হচ্ছে প্রধান বিরোধী দল বিজেপি। শাসক দল লক্ষ্মীর ভাণ্ডার ও যুব সাথীর মাধ্যমে মানুষের মন জয়ের চেষ্টা করলেও, এই দুই প্রকল্পকেই শাসক দলের বিরুদ্ধে ব্যবহার করতে মরিয়া বিজেপি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


