BJP Brigade: ব্রিগেডকে কেন্দ্র করে ৬৪,০০০ চেয়ার পাতা হয়েছে এবং সঙ্গে আছে ৩৫টি বড় স্ক্রিন। অপরদিকে, শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। একাধিক জেলা থেকে বিজেপি কর্মী এবং সমর্থকরা আসতে শুরু করেছেন। দুটি স্টেশনেই অস্থায়ী ক্যাম্প রয়েছে বিজেপির তরফে। সেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকছে। 

BJP Brigade: প্রস্তুতি তুঙ্গে। কলকাতায় বিজেপির ব্রিগেড। ইতিমধ্যেইবিভিন্ন প্রান্ত থেকে বিজেপি কর্মী এবং সমর্থকদের মিছিল ঢুকতে শুরু করেছে (bjp brigade news today)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন দুপুরে। গোটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে (BJP Brigade)। 

ব্রিগেড চত্বরে রান্নাবান্নারও ব্যবস্থা করা হয়েছে

যেহেতু অনেক কর্মী-সমর্থক আগে থেকেই চলে এসেছেন, তাই ব্রিগেড চত্বরে রান্নাবান্নারও ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার সার্বিক দায়িত্বে রয়েছেন এডিজি (কোস্টাল) হরিকিশোর কুসুমাকার। মোট ৩০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

অন্যদিকে, বিজেপি কর্মী-সমর্থকদের ব্যাগ নিয়ে প্রবেশে করতে দেওয়া হচ্ছে না ব্রিগেডের ভিতর। পুলিশ জানিয়েছে, ব্যাগের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ব্যাগ রেখেই ঢুকতে হবে।

ব্রিগেডকে কেন্দ্র করে ৬৪,০০০ চেয়ার পাতা হয়েছে এবং সঙ্গে আছে ৩৫টি বড় স্ক্রিন। অপরদিকে, শিয়ালদহ এবং হাওড়া স্টেশনে ভিড় বাড়তে শুরু করে দিয়েছে। একাধিক জেলা থেকে বিজেপি কর্মী এবং সমর্থকরা আসতে শুরু করেছেন। দুটি স্টেশনেই অস্থায়ী ক্যাম্প রয়েছে বিজেপির তরফে। 

অনেক বিজেপি সমর্থক আবার ঢাক-ঢোল নিয়ে প্রবেশ করছেন

সেখানে ব্রেকফাস্টের ব্যবস্থা থাকছে। শিয়ালদহ স্টেশনের ক্যাম্পে দায়িত্বে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ এবং শঙ্কর ঘোষ রয়েছেন হাওড়ায়। আসাম থেকে কলকাতায় আসবেন নরেন্দ্র মোদী। দুপুরে কলকাতার ব্রিগেডে মিটিং সেরেই বিকেলের মধ্যে ফিরে যাবেন তিনি। কার্যত, ঠাসা সফরসূচি। 

অনেক বিজেপি সমর্থক আবার ঢাক-ঢোল নিয়ে প্রবেশ করছেন। অনেক কর্মী আবার নাচ শুরু করে দিয়েছেন গানের তালে। এক সমর্থকের কথায়, “এবার পরিবর্তন হবেই।" স্লোগান তুলেছেন অনেকে। আবার রায়গঞ্জ থেকে আসা বিজেপি কর্মী বললেন, “চোরকে হাটাও, দেশকে বাঁচাও।"

বিজেপির ব্রিগেড মঞ্চে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিকৃতি, বাঙালিয়ানার ছোঁয়া, টেরাকোটা, পটচিত্র, কীর্তন এবং বাউল, সবকিছুই দেখা যাচ্ছে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।