হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার গাড়ির (Agnimitra Paul Car Ransacked) পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে বিজেপি।

আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের (BJP Candidate Agnimitra Paul) গাড়িতে হামলার অভিযোগ। তাঁর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়। হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী। অগ্নিমিত্রার গাড়ির (Agnimitra Paul Car Ransacked) পিছনের দিকের কাচ বেশির ভাগটাই ভেঙে গিয়েছে। হীরাপুর থানায় গিয়ে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছে বিজেপি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

অভিযোগ, গাড়ির পিছন থেকে পাথর ছোড়া শুরু হয়। কাচ ভেঙে যায়। তবে বিজেপি নেত্রী সুস্থ আছেন। অগ্নিমিত্রার অভিযোগ,আগেও নির্বাচনে তাঁর গাড়ি ভাঙচুর হয়েছে। তাঁর নিশানা তৃণমূলের দিকে। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী।

অগ্নিমিত্রা জানান, তিনি বুথ পরিদর্শনে বেরিয়েছিলেন। রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন করে বেরোন তিনি। বিজেপি প্রার্থীর অভিযোগ, সেই সময়েই চলন্ত গাড়িতে পিছন থেকে পাথর ছোড়া হয়েছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন বিজেপি প্রার্থী। এই ঘটনার পরে গোটা এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

ভোটের দিনে প্রার্থীর গাড়িতে এহেন হামলার ঘটনা কেন ঘটল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে। বিজেপির তরফে এই হামলার পেছনে তৃণমূলের হাত রয়েছে বলে দাবি করা হয়েছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।