BJP: প্রথম দফায় বিজেপির টার্গেট কত আসন, জেলাওয়ারি গেরুয়া প্রত্যাশার হিসাব
BJP: প্রথম দফায় বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। রাজ্যের ১৬টি জেলায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ। প্রথম দফায় উত্তরবঙ্গ সহ বেশ কিছু জেলায় বিজেপি বেশ শক্তিশালী। দেখে নেওয়া যাক প্রথম দফায় জেলাগুলি থেকে BJP-র প্রত্যাশা কতগুলি আসন।

প্রথম দফায় ১৫২টি আসনে বিজেপির টার্গেট কত
BJP: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষায়। তারপরই রাজ্যে প্রথম দফার ভোট। আগামী বৃহস্পতিবার, ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দার্জিলিং সহ উত্তরবঙ্গের সব কটি জেলা, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলার সব কটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে প্রথম দফায়।
এক নজরে দেখে নেওয়া যাক প্রথম দফায় ভোট হতে জেলাগুলি থেকে বিজেপির প্রত্যাশা কতগুলি আসন।
দার্জিলিং ও কালিম্পং (৬টি আসন)
জেলার বিধানসভা আসনগুলি:
দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসিদেওয়া, শিলিগুড়ি, কালিম্পিং
গতবার পাহাড়ের এই দুটি জেলায় বিজেপি ৬টি আসনেই জিতেছিল। এবারও বিজেপি সব কটি আসনেই বড় ব্যবধানে জেতার বিষয়ে আশাবাদী।
আলিপুরদুয়ার (৫টি আসন)
জেলার বিধানসভা আসনগুলি:
কুমারগ্রাম (ST),কালচিনি (ST),আলিপুরদুয়ার, ফালাকাটা (SC), মাদারিহাট
গতবার বিজেপি এই জেলার সব কটি আসনেই জিতেছিল। এবারও তারা ৫-০ হবে বলে আত্মবিশ্বাসী।
জলপাইগুড়ি (৭টি আসন)
জেলার বিধানসভা আসনগুলি:
ধূপগুড়ি, ময়নাগুড়ি (SC), জলপাইগুড়ি (SC), রাজগঞ্জ (SC), ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল (ST), নাগরাকাটা (ST)
২০২১ বিধানসভায় জলপাইগুড়িতে ৭টি আসনের মধ্যে ৪টিতেই জিতেছিল বিজেপি। এবার গেরুয়ায় শিবিরের আশা অন্তত ৬টি আসনে জয়।
কোচবিহার (৯টি)
জেলার বিধানসভা আসনগুলি:
মেখলিগঞ্জ (SC), মাথাভাঙা (SC),কোচবিহার উত্তর (SC), কোচবিহার দক্ষিণ, শীতলকুচি (SC),সীতাই (SC),দিনহাটা, নাটাবড়ি, তুফানগঞ্জ।।
গত বিধানসভা ভোটে বিজেপি এই জেলায় ৬টি আসনে জিতেছিল। এবার তারা অন্তত ৭টি আসনে জেতার ব্যাপারে আত্মবিশ্বাসী।
উত্তর দিনাজপুর (৯টি)
জেলার বিধানসভা আসনগুলি:
চোপরা, ইসলামপুর, গোয়ালপোখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ, ইটাহার।
দুই দিনাজপুরের মধ্যে উত্তরের এই জেলায় বিজেপি সাংগঠিনক দিক থেকে কিছুটা দুর্বল। তবে এবার এসআইআরের পর দক্ষিণ দিনাজপুরে শক্ত মাটির ওপর দাঁড়িয়ে গেরুয়া শিবিরের। আসন জয়ের বিষয়ে এই জেলায় তৃণমূলকে টেক্কা দিতে আত্মবিশ্বাসী বিজেপি।
দক্ষিণ দিনাজপুর (৬টি)
জেলার বিধানসভা আসনগুলি:
কুশমন্ডি, কুমারগঞ্জ, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর, হরিরামপুর।
গতবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের এই জেলায় বেশ ভাল করেছিল বিজেপি। ২০২১ বিধানসভা ভোটে দক্ষিণ দিনাজপুরে বিজেপি ৩টি, তৃণমূল ৩টি-তে জিতেছিল। বিজেপি চাইছে এবার এখানে অন্তত ৫টি আসনে জিততে। এই জেলায় প্রচারে ঝড় তুলেছেন বিজেপি প্রার্থীরা।
মালদহ (১২টি)
জেলার বিধানসভা আসনগুলি:
হাবিবপুর, গাজোল, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, মালতিপুর, রতুয়া, মানিকচক, মালদহ, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপর, বৈষ্ণবনগর।
SIR পরবর্তী মালদহে তৃণমূল ঠিক যতটা কোণঠাসা, ততটাই চনমনে বিজেপির। এই জেলায় কংগ্রেসের আচমকা উত্থানে সংখ্যালঘু ভোট ভাগাভাগি হয়ে তা বিজেপির পক্ষে বড় মঙ্গল হতে পারে। তাই গতবার মাত্র ৪টি আসনে জেতা মালদা থেকে বিজেপির লক্ষ্য দ্বিগু সংখ্যক বা ৮টি আসনে জিততে।
মুর্শিদাবাদ (২২টি)
জেলার বিধানসভা আসনগুলি:
ফারাক্কা, সামসেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, মুর্শিদাবাদ, নবগ্রাম, খড়গ্রাম, বারোয়ান, কান্দি, ভরতপুর, রেজিনগর, বেলডাঙা, বহরমপুর,হরিহরপাড়া, নওদা, ডোমকল, জলঙ্গী।
SIR, গোষ্ঠীকোন্দল আর সংখ্য়ালঘু ভোটে কংগ্রেসের ভাগ বসানো নিয়ে তৃণমূলের বড় চিন্তার জেলা এবার মুর্শিদাবাদ। সুবিধাজনক অবস্থায় থাকা বিজেপি এবার নিশ্চিত, মুর্শিদাবাদ থেকে তারা অন্তত ৬-৮টি আসনে জয় পাবেই। সেই অপ্রত্য়াশিতবাবে আরও ৩-৪টি আসনে জয় এসে যেতে পারে বলে আশায় পদ্মশিবির।
পূর্ব মেদিনীপুর (১৬টি)
জেলার বিধানসভা আসনগুলি:
তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর, পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা।
শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুরে বিজেপি এবার অপ্রতিরোধ্য়। বিরোধী দলবনেতার দাবি এবার পূর্ব মেদিনীপুরে সব কটি আসনেই তার দল জিতবে, ৫০ শতাংশের ওপর ভোটেও তার দল পাচ্ছেই। গতবার এই জেলায় ১৬টির মধ্যে ৭টি-তে জিতেছিল। গেরুয়া শিবিরের আশা এবার এখান থেকে দ্বিগুণ আসনে জয় আসছেই।
পশ্চিম মেদিনীপুর (১৫টি)
জেলার বিধানসভা আসনগুলি:
দাঁতন, কেশিয়াড়ি, খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, খড়গপুর, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, গড়বেতা, কেশপুর, মেদিনীপুর, শালবনি।
গতবার এই জেলায় বেশ খারাপ ফল করেছিল বিজেপি। মাত্র ২টি আসনে জিতেছিল পদ্মশিবির। তবে এবার নরেন্দ্র মোদী, অমিত শাহ এই জেলায় বেশ সময় দিয়েছেন। প্রচারে ঝড় তুলতে পেরেছে বিজেপি। সেই সুবাদে এই জেলায় আসন জেতার বিষয়ে তৃণমূলকে টেক্কা দিতে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
ঝাড়গ্রাম (৪টি)
জেলার বিধানসভা আসনগুলি-
নয়াগ্রাম, ঝাড়গ্রাম, বিনপুর,গোপীবল্লভপুর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জেলাতেই জনসভা শেষে ঝালমুড়ি খান। এরপর এখানে ভোটের যাবতীয় সমীকরণ উল্টে গিয়েছে বলে হিসাব বিজেপি শিবিরের। ২০১৯ লোকসভা নির্বাচনের মত ঝাড়গ্রামে বিজেপি ক্লিন সুইপ করলে অবাক হওয়ার থাকবে না বলে মনে করেছে পদ্মশিবির।
পুরুলিয়া (১০টি)
জেলার বিধানসভা আসনগুলি:
বান্দোয়ান, বলরামপুর, বাগমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া, রঘুনাথপুর।
গতবার পুরুলিয়ার ৯টির মধ্যে ৬টিতেই জিতেছিল বিজেপি। এবার বিধানসভা ভোটে কুর্মিদের সমর্থন গেরুয়া শিবিরের দিকে আরও বেড়েছে। এই জেলার সব কটি আসনেই এবার তারা জিতছে বলে আত্মবিশ্বাসী গেরুয়া শিবির।
বাঁকুড়া (১২টি)
জেলার বিধানসভা আসনগুলি:
শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রায়পুর, তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
গত বিধানসভায় এই জেলায় ১২টি-র মধ্য়ে ৮টি-তে জিতেছি বিজেপি। এবার এই ৮টি আসন ধরে রেখে, আরও ২টিতে চোখ বিজেপির।
পশ্চিম বর্ধমান (৯টি আসন)
জেলার বিধানসভা আসনগুলি:
পাণ্ডবেশ্বর, দুর্গাপুর পূর্ব, দুর্গাপুর পশ্চিম, রানীগঞ্জ, জামুরিয়া, আসানসোল দক্ষিণ, আসানসোল উত্তর, কুলটি, বরাবনি।
গতবার বিজেপি এই জেলায় ৩টি-তে জিতেছিল। এবার পশ্চিম বর্ধমানে দ্বিগুণ সংখ্যক আসনে জয়ের ব্যাপারে জোর দিচ্ছে গেরুয়া শিবির।
বীরভূম (১২টি)
জেলার বিধানসভা আসনগুলি:
দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, নানুর, লাভপুর, সাঁইথিয়া, ময়ূরেশ্বর, রামপুরহাট, হাসান, নলহাটি, মুরারই।
এসআইআর পরবর্তী ভোটে বিজেপি এই জেলায় সবচেয়ে বড় চমকের আশা করছে। গতবার মাত্র ১টি আসনে (দুবরাজপুর) জেতা এই জেলায় বিজেপির নজরে অন্তত ৬-৭টি আসন।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

