Bairan Biswas News: অগ্নিদ্বগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ঋতপন্থী তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস। কীভাবে অগ্নিদ্বগ্ধ হলেন তিনি? এখন কেমন আছেন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Bairan Biswas News: বাড়িতেই অগ্নিদ্বগ্ধ হয়ে গুরুতর আহত সাগরদীঘির বিধায়ক বাইরন বিশ্বাস। তার ধূলিয়ানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। সেখানেই গুরুতর জখম হন ঋতপন্থী বিধায়ক। প্রথমে তাকে নিজেরই মালিকানাধীন বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে বিধায়ককে।
কীভাবে বিধায়কের বাড়িতে আগুন লাগল?
শনিবার সকাল নাগাদ হঠাৎ করেই বাড়ির ভেতরে অগ্নি দগ্ধ হন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। জানা গিয়েছে, হঠাৎ করেই তার ঘরের ভিতর থেকে ধোঁয়া উঠতে দেখতে পাওয়া যায়। তখন নাকি তিনি ঘরের ভিতর বিশ্রাম নিচ্ছিলেন। তড়িঘড়ি তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোম তারপর সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় ইতিমধ্যেই তাকে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ড ঘটল সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়। আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছে।
রাজনীতিতে এখন কোন শিবিরে রয়েছেন বাইরন বিশ্বাস?
জানা গিয়েছে, ২০২৩ সালের মার্চ মাসে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন বাইরন। সে বার তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ২২,৯৮০ ভোটে হারিয়ে প্রথম বার বিধায়ক হন। তবে ফলপ্রকাশের কয়েক মাসের মধ্যেই তিনি তৃণমূলে চলে যান। তখন বিধানসভার নথিতে বাইরন ছিলেন কংগ্রেসেরই বিধায়ক। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বাইরনকে টিকিট দেয় তৃণমূল। কিন্তু প্রথম দফা ভোটের আগে আগে বাইরন জানান, তিনি কংগ্রেসের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন। এ-ও বলেন, অধীর চৌধুরী তাঁর ‘গুরুদেব’। আবার এমনও বলেন যে, তিনি সাগরদিঘিতে তিনি হারছেন। আশপাশের আরও কয়েকটি আসনের তৃণমূল প্রার্থীরাও পরাজিত হবেন। পরে আবার সেই বক্তব্য নিজেই খণ্ডন করেন। কিন্তু ধুলিয়ানের বুথে নিজের ভোটটাই দিতে পারেননি বাইরন। অভিযোগ, তিনি ভোট দিতে গেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা বাধা দেন। শেষমেশ অবশ্য সাগরদিঘির বিজেপি প্রার্থীকে প্রায় ৩৪ হাজারেরও বেশি ভোটে হারিয়ে তৃণমূল প্রার্থী বাইরন জেতেন।
তবে নির্বাচনে তৃণমূল হারতেই কালীঘাট শিবিরের সঙ্গে দূরত্ব তৈরি হয় বাইরনের। বর্তমানে তিনি ঋতপন্থী তৃণমূল শিবিরে থাকলেও তার মুখে একাধিকবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা। শুধু তাই নয়, বাইরন বিশ্বাসের অগ্নিদ্বগ্ধ হওয়ার খবরে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।









