Abhishek Banerjee: প্রসঙ্গত, ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে ডিজে বাজানো নিয়ে তাঁর মন্তব্য রিতমত শোরগোল ফেলে দেয়। আপাতত সিআইডি-র হাতে রয়েছে সেই মামলা। তদন্ত চলছে। এবার তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। সেই মতো বিধাননগর আদালতে আবেদনও জানায় সিআইডি। আদালত এরপর অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতিও দেয়।

 Abhishek Banerjee: আবার বিপাকেঅভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee latest news)। কণ্ঠস্বর তথা ‘ভয়েস স্যাম্পল'-এর নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানির আর্জি ফের খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টে। অভিষেকের আইনজীবীরা দ্রুত শুনানির আবেদন নিয়ে শুক্রবার, কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু আদালত জানিয়ে দিয়েছে, মঙ্গলবারের আগে কোনও আবেদন শোনা হবে না। ঐ দিন ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee TMC latest)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কণ্ঠস্বর মামলায় অভিষেকের আর্জি খারিজ!

প্রসঙ্গত, ভোটের আগে নির্বাচনী প্রচারে গিয়ে ডিজে বাজানো নিয়ে তাঁর মন্তব্য রিতমত শোরগোল ফেলে দেয়। আপাতত সিআইডি-র হাতে রয়েছে সেই মামলা। তদন্ত চলছে। এবার তারা অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায়। সেই মতো বিধাননগর আদালতে আবেদনও জানায় সিআইডি। আদালত এরপর অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতিও দেয়। 

কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ডায়মন্ডহারবারের সাংসদ। তাঁর বক্তব্য, ঐ কণ্ঠস্বর যে তাঁরই, সেই কথা তিনি অস্বীকার করেননি। তা হলে কেন নমুনা সংগ্রহ করতে হবে? অভিষেকের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং অয়ন ভট্টাচার্য হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেন। তাদের বক্তব্য হল, ইতিমধ্যেই আগের বেঞ্চ এখানে শুনানির কথা জানিয়ে দিয়েছে। 

মঙ্গলবারের আগে কিছু শুনবেন না, বললেন হাইকোর্টের বিচারপতি

এবার এই মামলার দ্রুত শুনানি হওয়া প্রয়োজন রয়েছে। কিন্তু বিচারপতি ভট্টাচার্য জানান, মঙ্গলবারের আগে কোনও আবেদন তিনি শুনবেন না। তাই মঙ্গলবার, নতুন করে অভিষেককে আদালতের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তারপর দ্রুত শুনানি নিয়ে বিবেচনা করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এই মামলায় ইতিমধ্যেই সিআইডি সদর দফতরে গিয়ে প্রায় দিনভর জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে এই তৃণমূল সাংসদকে। বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রচারর সময়, অভিষেক ডিজে বাজানো নিয়ে একটি মন্তব্য করেন। সেই সময়, তিনি ভোটগণনার পর রাজ্যে ঠিক কী পরিস্থিতি তৈরি হবে এবং তৃণমূল জিতলে কীভাবে বিজয়োৎসব করা হবে, সেইরকম একটি ইঙ্গিত দিয়ে মন্তব্যটি করেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।