পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি রাজ্যের মুখ্যসচিব, ডিজিপি এবং অন্যান্য আধিকারিকদের অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। 

ছাব্বিশের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এল বিজেপি। বাংলায় এখন ডবল ইঞ্জিন সরকার। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্পগুলোর সুবিধা এবার দ্বিগুণ হবে বলে আশা করছেন সকলে। তবে, ভোটের ফল প্রকাশের পর থেকে একের পর এক হিংসার খবর আসছে সর্বত্র। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা রুখতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমার দিলেন বিশেষ বার্তা। কোথাও ভাঙচুর বা হিংসার ঘটনা দেখলেই অভিযুক্তদের অবিলম্বের গ্রেফতার করার নির্দেশ দিয়েছে।

রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ডিরেক্টর জেনারেলকে সতর্ক থাকতে বলেছে জ্ঞানেশ। সর্বদা নজর রাখার নির্দেশ দিয়েছে জেলাশাসক এবং পুলিশকর্তাদেরও।

ভোটের ফল প্রকাশ হয়েছে সোমবার। সেদিন রাত থেকেই বিভিন্ন জায়গায় অশান্তির খবর এসেছে। কোথাও তৃণমূলের পতাকা পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙা হয়েছে পার্টি অফিস। তেমনই কোথাও তৃণমূল কর্মীদের ওপর হামলা করা হয়েছে। এবার এই নিয়ে বার্তা দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিল।

এই নিয়ে শমীক ভট্টাচার্য বলেন, বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। কিছু জায়গায় ক্লাবগুলোতে ভগওা তিলক দেখা গিয়েছে, গেরুয়া পতাকা নিয়ে রাতের অন্ধকার তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। … আমরা সাংগঠনিক স্তর থেকেও এই সব বন্ধ করার চেষ্টা করছি। কিন্তু এগুলো আমাদের লোকজন করছে না। আমরা ক্ষমতায় এসেছি বলে আমাদের বিরুদ্ধেই অভিযোগ তোলা হবে। তিনি আরও বলেন, আমরা অবশ্যই পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে সফল হবে। এমনই জানান শমীক ভট্টাচার্য। 

এদিকে, ভোট পরবর্তী হিংসা নিয়ে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জ্ঞানেশ কুমার। নজর রাখার নির্দেশ দিয়েছে জেলাশাসক এবং পুলিশকর্তাদের।