BJP Candidate Chunchura: বঙ্গে তৃতীয় দফার প্রার্থী তালিকায় হুগলীর চুঁচুড়ায় কেন্দ্রের তালিকায় কিছুটা চমক দিল বিজেপি। গতবার চুঁচুড়ায় সেই সময় সাংসদ থাকা লকেট চট্টোপাধ্যায়-কে প্রার্থী করেছিল বিজেপি। তবে লকেট জিততে পারেননি।

BJP Candidate Chunchura: বঙ্গে তৃতীয় দফার প্রার্থী তালিকায় হুগলীর চুঁচুড়ায় কেন্দ্রের তালিকায় কিছুটা চমক দিল বিজেপি। গতবার চুঁচুড়ায় সেই সময় সাংসদ থাকা লকেট চট্টোপাধ্যায়-কে প্রার্থী করেছিল বিজেপি। তবে লকেট জিততে পারেননি। অন্যদিকে, এবার বর্ষীয়ন নেতা তথা তিনবারের দাপুটে বিধায়ক অসিত মজুমদারকে টিকিট না দিয়ে দলের তারকা মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)-কে প্রার্থী করছে তৃণমূল। সেই চুঁচুড়ায় এবার দলের স্থানীয় নেতা সুবীর নাগ (Subir Nag)-কে প্রার্থী করল বিজেপি। স্থানীয় তৃণমূলের একাংশের মধ্যে দেবাংশুকে নিয়ে ক্ষোভের মধ্যে বিজেপি তাঁর বিরুদ্ধে দাঁড় করাল সুবীর নাগ-কে। হুগলি জেলার প্রাক্তন সভাপতি সুবীর নাগ এবার চূচুঁড়ায় অঘটন ঘটাতে পারেন বলে দলের শীর্ষ নেতৃত্বর কাছে বার্তা পৌঁছয়। চূচুঁড়া নিয়ে বিজেপির প্রার্থী হিসেবে অনেক প্রস্তাব জমা পড়লেও শেষ পর্যন্ত প্রাক্তন জেলা সভাপতির নামেই সিলমোহর দিল পদ্ম শিবির।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দিলীপ ঘোষের বিরুদ্ধে বিতর্কে জড়িয়েছিলেন সুবীর

বছর তিনেক আগে সুবীর নাগকে তৃণমূল সাংসদ-বিধায়কদের সঙ্গে চুঁচুড়ার এক অনুষ্ঠানে মঞ্চে দেখা গিয়েছিল। যা নিয়ে সেই সময় বিজেপির সাংসদ দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে নমা জড়ানোর জল্পনা চলা সুবীরের নাম না নিয়ে আক্রমণ করে বলেছিলেন, "কেউ গরু-বাছুর নয় যে বেঁধে রেখে দেব। লোকে দলে থাকেন আদর্শের টানে।"এই ইস্যুতে দিলীপ ঘোষের সমালোচনাও করেছিলেন সুবীর। সেসব অবশ্য বেশ পুরনো কথা। এসব ভুলে চূচুঁড়ায় দিদি ও দেবাংশুকে হারাতে আদাজল খেয়ে প্রচারে নামছেন সুবীর। এই আসনে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লকের প্রার্থী সুনীল সাহা। গত চুঁচুড়ায় বিধানসভাব ভোটে বিজেপির লকেট চট্টোপাধ্য়ায়-কে ১৯ হাজার ভোটে হারান তৃণমূলের অসিত মজুমদার।

বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকা

সিঙ্গুরে বিজেপি প্রার্থী অরূপ দাস, প্রতিপক্ষ বেচারাম মান্না

এদিকে, হুগলির নজরকাড়া আসন সিঙ্গুরে বিজেপি দাঁড় করাল ডক্টর অরূপ কুমার দাস-কে। এই আসনে তৃণমূলের প্রার্থী বিদায়ী বিধায়ক বেচারাম মান্না। গতবার সিঙ্গুর আন্দোলনের নেতা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে হারিয়েছিলেন বেচারাম মান্না। গত ২৫ বছর ধরে সিঙ্গুর বিধানসভা আসন তৃণমূলের দখলে রয়েছে।