বিজেপির মতো এবার জনগণের মতামত নিয়েই বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করবে সিপিএম। আর তার জন্য তারা নতুন উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয় সিপিএমের তরফে।

বিজেপির মতো এবার জনগণের মতামত নিয়েই বিধানসভা নির্বাচনের জন্য ইশতেহার প্রকাশ করবে সিপিএম। আর তার জন্য তারা নতুন উদ্যোগ নিয়েছে। এই বিষয়ে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয় সিপিএমের তরফে। উদ্বোধন করেন সিপিএম-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। ওয়েবসাইটের নাম https://www.banglabachao.com (বাংলা বাঁচাও ডট কম)। আর স্লোগান হল-বাংলার ভবিষ্যৎ গড়ে তুলুন: আপনার মতামত, আমাদের ইস্তেহার।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

শুক্রবার বিকেলে মুজফফর আহমেদ ভবনে সাংবাদিক বৈঠক করে সিপিএম। তাতে উপস্থিত ছিলেন সিপিএম-ৃর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এমএ বেবি ও সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। সাংবাদিক বৈঠকে সেলিম জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তাঁরা জনমতের ভিত্তিতে একটি বিকল্প উন্নয়ন রূপরেখা তৈরি করতে চান। সেই লক্ষ্যে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিল্পায়ন থেকে শুরু করে পরিবেশ ও নারী সুরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকদের মতামত চাওয়া হয়েছে। ইতিমধ্যেই দলীয় ওয়েবসাইট মারফত মতামত সংগ্রহ শুরু হয়েছে। ওয়েবসাইটের “আপনার পরামর্শ জমা দিন”-তে ক্লিক করলেই নির্দিষ্ট ইস্যুতে মতামত জানানোর অপশন রাখা হয়েছে। ওয়েবসাইটের হোমপেজে বড় বড় করে লেখা রয়েছে, 'বাংলার ভবিষ্যৎ গড়ে তুলুন: আপনার মতামত, আমাদের ইস্তেহার। এ লড়াই বাঁচার লড়াই, বাংলা বাঁচানোর লড়াই।'

সম্প্রতি, রাজ্য বিজেপির তরফে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচনী ইশতেহার মানে বিজেপির সংকল্পপত্র। কিন্তু এবার সেই সংকল্পপত্র বিজেপি লিখবে না। এর জন্য ৪৩টি সংগঠনিক জেলায় মতামত সংগ্রহ অভিযান চলবে। ১০ হাজার চিঠি লিখে বিভিন্ন মহল থেকে মতামত সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। রাজ্যের গুরুত্বপূর্ণ ১ হাজার জায়গায় মতামত সংগ্রহের জন্য ড্রপবক্স বসাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি শিবির। শনিবার সাংবাদিক বৈঠকে এই উদ্যোগের কথা জানান রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'বাংলার মানুষ কী চান, কোন সমস্যায় তাঁরা জর্জরিত, সেই সব পরামর্শ গ্রহণ করেই তৈরি হবে সংকল্পপত্র। রাজ্যের প্রান্ত থেকে প্রান্তে মানুষের কাছে পৌঁছে তাঁদের কথা শোনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি একটি টোল ফ্রি নম্বরও চালু করা হয়েছে, যেখানে ফোন করে যে কেউ নিজের মতামত ও প্রস্তাব জানাতে পারবেন।'