Vegetable Prices Hike: ঘূর্ণিঝড় আকভানের জেরে টানা তিন দিনের বৃষ্টিতে কলকাতা-সহ বঙ্গের বাজারে সবজির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। কোন সবজির দাম কত চড়ল, জেনে নিন এক নজরে।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাস সরাসরি বঙ্গে পড়েছি। ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে পুরী সংলগ্ন এলাকা। কিন্তু আকভানের দাপটে নাজেহাল মধ্যবিত্ত বাঙালি। একে তো আকাল বৃষ্টি, তারওপর শীতকালের সবজির বাজারে গিয়ে মাথায় হাত দিতে হচ্ছে আম জনতা। কলকাতা-সহ দঙ্গিণবঙ্গে প্রায় একই ছবি। নিত্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ, লঙ্কার দাম হুহু করে বাড়ছে। যার কারণে বাজার করাই কমাতে বাধ্য হচ্ছে সাধারণ ক্রেতারা।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব

মাঠের ফসল মাঠেই নষ্ট। বাজারে সবজির জোগান তুলনামূলকভাবে অনেকটাই কম। যার কারণে হু হু করে বাড়ছে দাম। মাথায় হাত কৃষক থেকে সাধারণ ক্রেতা—কমছে থলির ওজন, বাড়ছে সংসারের খরচ। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী এলাকা থেকে সুন্দরবনের জনজীবন। আঁচ পড়েছে কলকাতাতেও। একদিকে জমিতে জল জমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমন ধান। পাকা ধান মাঠেই পড়ে থাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কায় কৃষকরা। অন্যদিকে শীতকালীন সবজি চাষেও দেখা দিয়েছে বিপর্যয়। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিট এবং কাঁচালঙ্কার মতো সবজি পরিপক্ব হওয়ার আগেই জমিতে জল জমে পচন ধরতে শুরু করেছে।

সবজির দামে ছ্যাঁকা

গত তিন দিনের লাগাতার বৃষ্টিতে মাঠ থেকে সবজি তোলা ও বাজারে পৌঁছে দেওয়া কার্যত কঠিন হয়ে পড়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে খুচরো বাজারে। বিক্রেতাদের দাবি, বাজারে সবজির জোগান কমেছে, অথচ চাহিদা রয়েছে। ফলে পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরো বাজারেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে সবজির দাম। সাধারণত শীতকালে হরেক সবজি ওঠে বাজারে। যার কারণে দাম কিছুটা কমও হয়। কিন্তু এবার বাজারে উল্টো ছবি। একে তো সবজি নেই বললেই চলে। যাওবা আছে তাতে হাত দিলেই লাগছে ছ্যাঁকা। আর সেই কারণেই কেনাকাটা কমছে। আগামী দিনে সবজির দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছে সবজি বিক্রেতারা। যে কাঁচা লঙ্কা এতদিন ১০০ টাকা কিলো দরে বিক্রি হতে তাই এখন বিক্রি হচ্ছে ১৫০-২০০ টাকা কিলো দরে।

এক নজরে সবজির দাম:

  • - ফুলকপি: ৩০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা।
  • - বাঁধাকপি: কেজিপ্রতি ৪৫ টাকা।
  • - ওলকপি: ৪০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা।
  • - গাজর: ৯০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা।
  • - বিট: ৬০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা।
  • - কাঁচালঙ্কা: ১৫০-২০০ টাকা প্রতি কিলো
  • - ওলকপি: কেজিপ্রতি ৩০ টাকা ছিল বেড়ে দাঁড়িয়েছে ৪৫ টাকা

আশঙ্কায় কৃষক, ক্রেতা, বিক্রেতা

দাম বাড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলি। আগে যে পরিবার এক কেজি বা দেড় কেজি সবজি কিনত, এখন তারা বাধ্য হয়ে ২০০ থেকে ৩০০ গ্রাম করেই সবজি কিনছে। রান্নাঘরের বাজেট সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন গৃহকর্ত্রীরা। বিক্রেতাদের আশঙ্কা, আবহাওয়ার উন্নতি না হলে এবং জমির জল না নামলে সবজির উৎপাদন ও সরবরাহ আরও কমতে পারে। পরপর ঘূর্ণিঝড়, যার কারণে এই অকাল বৃষ্টি। আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়া ঠিক না হলে সবজির দাম আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন কৃষকরা। এই অকাল বৃষ্টিতে মাঠের সফল মাঠে নষ্ট হওয়ায় বড় রকম ক্ষতির মুখে পড়তে হচ্ছে কৃষকদের। পাশাপাশি এই সময় অনেকেই আলু চাষ করে থাকেন। এই আকাল বৃষ্টিতে আলু-পেঁয়াজ চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে বলেও দাবি কৃষকদের।