- Home
- West Bengal
- DA News: মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, বদলি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এই কাজটি করতেই হবে
DA News: মহার্ঘ ভাতা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য, বদলি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের এই কাজটি করতেই হবে
DA Information: রাজ্য সরকার সম্প্রতি DA বা মহার্ঘ ভাতা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে বকেয়া DA-এর প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তবে টাকা সকলকে দেওয়া হবে না। টাকা দেওয়ার ক্ষেত্রে বিভাজন করেছে সরকার।

DA নির্দেশিকা
রাজ্য সরকার সম্প্রতি DA বা মহার্ঘ ভাতা নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে বকেয়া DA-এর প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। তবে টাকা সকলকে দেওয়া হবে না। টাকা দেওয়ার ক্ষেত্রে বিভাজন করেছে সরকার।
অর্ডারে নাম নেই
রাজ্য সরকার যে DA-এর অর্ডার প্রকাশ করেছে তাতে শুধুমাত্র নাম রয়েছে বর্তমান সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের। সেখানে নাম নেই রাজ্যের সাহায্য়প্রাপ্ত সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের। নাম নেই পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের। তবে আগামী দিনে তাদের নাম প্রকাশ করা হতে পারে।
অসন্তোষ কর্মীদের মধ্যে
DA-এর দাবি রাজ্যের সমস্ত সরকারি কর্মীরা একজোট হয়ে লড়াই করেছিল। রাস্তায় নেমে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াই করেছিল। কিন্তু DA দেওয়ার ক্ষেত্রে সরকারি কর্মীদের মধ্যে বিভাজন করেছে সরকার। যা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে।
DA না পাওয়ার তালিকায় নাম
যেসব কর্মীরা ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে ৩১ ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত ডেপুটেশনে ছিলেন তাদের বকেয়া DA এই মুহূর্তে হিসেব করছে না সরকার। কারণ এইচআরএফএস সিস্টেমে ডেপুটেশন চলাকালীন পে-ডেটা সরাসরি উপলব্ধ থাকে না। একইভাবে ২০১৬ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন যদি এইচআরএমএস -এর বাইরে তাকে তবে প্রাথমিক বকেয়া হিসেবে সংশ্লিষ্টদের নাম থাকবে না।
বকেয়া মেটানো হবে
তবে সরকারি কর্মীদের চিন্তার কোনও কারণ নেই।। কারণ ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে একটি বিস্তৃত ক্যালকুলেশন করে পরবর্তী ঝাপে এই বকেয়াগুলি মিটিয়ে দেওয়া হবে।
অবসরপ্রাপ্তদের বকেয়া
সেসব সরকারি কর্মীরা ইতিমধ্যেই অবসরগ্রহণ করেছেন বা বদলি হয়েছেন, তাদের বকেয়া DA পাওয়ার ক্ষেত্রে শেষ অফিসে ডিডিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অবসরগ্রহণের আগের সময়ের বকেয়া DA প্রসেস করবেন শেষ ডিডিও। আর অবসরের পরের ডিআর প্রদান করবে পেনশনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ।
ব্যাঙ্ক অ্য়াকাউন্ট পরিবর্তন
কোনও অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট পরিবর্তন করতে হবে শেষ অফিসের ডিডিও-র মাধ্যমে তা আপডেট করতে হবে। এটি এখনও করা সম্ভব।
সংশ্লিষ্ট কর্মীর মৃত্যু হলে আইনি উত্তরাধিকারকে শেষ অফিসে উপযুক্ত নথিপত্র জমা দিয়ে বকেয়া DA সংগ্রহ করতে হবে.
বিশেষ পরিস্থিতি
কর্মীদের কর্মজীবনের পরিবর্তনের ওপর ভিত্তি করে DA হিসেব করা হচ্ছে। কেউ যদি গ্রুপ ডি থেকে গ্রুপ সি-তে প্রমোশন পান ও তার জিপিএফ অঅযাকাউন্ট এজি -বেঙ্গল দ্বারা পরিচালিত হয়। তবে বকেয়া টাকা সরাসরি জিপিএফ-এ জমা হবে।
অন্যথায় ব্য়াঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
সাসপেনশনে চলা কর্মীদের DA
যেসব সরকারি কর্মীদের সাসপেনসন চলছিল তাদের বকেয়া হিসেব হবে শুধুমাত্র সেই সময়ের সাবসিস্টেন্স অ্যালাউন্স বা হ্রাসপ্রাপ্ত বেসিক পে-এর ওপর ভিত্তি করে। এছাড়া ক্যাশবেনিফিট পাওয়া কর্মীদের রিভাইজড বেসিক পে-এর ভিত্তিতেই বকেয়া হিসেব করা হবে। কেনও গরমিল থাকলে টেকনিক্যাল টিমের সাহায্য নেওয়া যেতে পারে।
আইএফএমএস-এর তালিকাভুক্ত
বকেয়া DA-র হার ঠিক কত হবে, জিপিএফ-এ বার্ষিক ৫ লক্ষ টাকার উর্ধ্বসীমা কীভাবে কার্যকর হবে- এই বিষয়গুলি আইএফএমএস-এর এক্তিয়ারভুক্ত নয়। এই ধরনের নীতির জন্য কর্মীদের সরাসরি অর্থ দফতরের নির্দেশিকা বা জিও অনুসরণ করতে বলা হয়েছে।
West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

