MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
CAA New Order
DA Hike
8th Pay Commission
Festival Special Allowance
MMSBY Application Process
Dearness Allowances Increase
Royal Enfield Gorkha Edition
West Bengal Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • DA Arrears: বকেয়া ডিএ দেওয়া শুরু এই দুই ব্যাঙ্কের, লাখের বেশি টাকা ঢুকছে একেক জনের অ্যাকাউন্টে

DA Arrears: বকেয়া ডিএ দেওয়া শুরু এই দুই ব্যাঙ্কের, লাখের বেশি টাকা ঢুকছে একেক জনের অ্যাকাউন্টে

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance)-র টাকা পাঠানো শুরু হল বিভিন্ন ব্যাঙ্কের তরফে। মূলত কলকাতা কর্পোরেশন (KMC) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের (Pension) অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠানো শুরু হয়েছে ব্যাঙ্কগুলির তরফে।

2 Min read
Author : Sanjoy Patra
Published : Aug 22 2026, 12:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : cgatgpt

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness Allowance)-র টাকা পাঠানো শুরু হল বিভিন্ন ব্যাঙ্কের তরফে। মূলত কলকাতা কর্পোরেশন (KMC) এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের (Pension) অ্যাকাউন্টে বকেয়া টাকা পাঠানো শুরু হয়েছে ব্যাঙ্কগুলির তরফে। কারোর কারোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। এই খবর জানিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক তথা DA মামলাকারী মলয় মুখোপাধ্যায়।।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

এই বিষয়ে সামাজিক মাধ্যমের মলয় মুখোপাধ্যায় লিখেছেন, ‘ বলেছিলাম, যে পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক ২১-৮ -২৬ থেকে তাদের বকেয়া রিলিজ করবেন। এবং তা শুরু হয়েছে। এবার থেকে ধাপে ধাপে সবকটি ব্যাঙ্ক বকেয়া ডিএ দেওয়ার প্রক্রিয়া শুরু করবে।’

36
Image Credit : stockPhoto

মলয় মুখোপাধ্যায়ের তরফ থেকে শেয়ার করা একটি ছবিতে দেখা যাচ্ছে, ২১ আগস্ট, ২০২৬ -এ একজনের ব্যাঙ্কে ১ লক্ষ ৩৪ হাজার ৫০২ টাকা ক্রেডিট হয়েছে। মলয় মুখোপাধ্যায়ের দাবি, পেনশন রিলিজের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির তরফে ধীরগতির কারণেই এখনও সকলের অ্যাকাউন্টে বকেয়া DA পৌঁছয়নি।

46
Image Credit : Google

মলয় মুখোপাধ্যায় ব্যাঙ্কগুলির একটি তালিকা দেন। ব্যাঙ্ক অফ বরোদা (৪২৬) পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (২২৫৫ জন), স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (১৮১৭ জন), ইন্ডিয়ান ব্যাঙ্ক (১৬৩১ জন), কানাড়া ব্যাঙ্ক (৩৫০ জন), সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (৮০৭ জন), ইউকো ব্যাঙ্ক (২৮৩ জন), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (২৭২ জন) এবং ইউনিয়ন ব্যাঙ্ক (২৩৪ জন)-র পক্ষ থেকে মোট ৮০৭৫ জনকে বকেয়া ডিএ পাঠানো হবে।

56
Image Credit : stockPhoto

তার মধ্য়ে থেকে কানাড়া ব্যাঙ্ক কিছু পেনশনভোগীকে টাকা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। বাকি ব্যাঙ্কগুলিও টাকা পাঠাতে শুরু করেছে। পিএনবি এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক থেকে টাকা ছাড়া শুরু হয়েছে।

66
Image Credit : Pixabay

এদিকে, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় ঘোষণা করল নবান্ন। পঞ্চায়েত কর্মী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ ত্রাণ (DR) বাড়ছে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর। পূর্ণসময়ের কর্মী এবং পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরা ১ অক্টোবর, ২০২৬ থেকে মূল বেতনের ৩৮ শতাংশ হারে DA ও DR পাবেন।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SP
Sanjoy Patra
সঞ্জয় পাত্র (Sanjoy Patra) ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা (Journalism) পেশায় যুক্ত রয়েছেন। টেলিভিশন, প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। আজতক (Aajtak), আনন্দবাজার অনলাইন, ইনাডু ডিজিটাল, ইটিভি ভারত, বাংলা টাইম-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে সুনামের সঙ্গে তিনি কাজ করেছেন। সব ধরনের সংবাদ লেখাতে তিনি সাবলীল। তবে, জাতীয় ও রাজ্য রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি ও সম্পর্ক এবং প্রতিরক্ষা সংক্রান্ত খবরের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে।
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Price Hike: শুধু চিনি নয়! এই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ায় বাড়ছে মুদিখানার খরচ
Recommended image2
BJP: তোলাবাজিতে 'জিরো টলারেন্স'! শাস্তির মুখে বিজেপির ২৪ বিধায়ক, মোদী-শাহের সিলমোহরের অপেক্ষা
Recommended image3
MMSBY: কবে থেকে সুবিধা মিলবে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা’-র? নতুন ঘোষণা সরকার পক্ষের
Recommended image4
Biman Bose Health Update: বুকে পেসমেকার বসেছে, এখন কেমন আছেন বিমান বসু? জানালেন সেলিম
Recommended image5
Dilip Ghosh: 'শুধু ছবি তুলছেন রাহুল', বিরোধী দলনেতাকে ধুয়ে দিলেন দিলীপ ঘোষ, যাদবপুর নিয়েও কড়া প্রতিক্রিয়া
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved